আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ইউক্রেনে ১৫ হাজারের মতো রুশ সেনা নিহত : ন্যাটো

ইউক্রেনে ১৫ হাজারের মতো রুশ সেনা নিহত : ন্যাটো

উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) একজন শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছেন, ইউক্রেনে চার সপ্তাহের যুদ্ধে ১৫ হাজারের মতো রুশ সেনা নিহত হয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেছেন, ইউক্রেনীয় কর্তৃপক্ষের তথ্য, ইচ্ছা বা অনিচ্ছায় রাশিয়ার প্রকাশ করা তথ্য এবং গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে এ সংখ্যা অনুমান করা হয়েছে।

এদিকে, ইউক্রেন তাদের নিজস্ব সামরিক ক্ষয়ক্ষতির বিষয়ে সামান্যই তথ্য প্রকাশ করেছে। পশ্চিমারাও এ বিষয়ে তেমন কিছু বলেননি। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমার জেলেনস্কি প্রায় দুই সপ্তাহ আগে বলেছেন, রুশ হামলায় প্রায় এক হাজার তিন শ’ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর খুব দ্রুত ইউক্রেন সরকারের পতন ঘটবে বলে মনে করা হলেও বুধবার (২৩ মার্চ) পর্যন্ত পূর্ণ চার সপ্তাহের লড়াইয়ে রুশ সৈন্যরা দেশটির বড় কোনো শহর দখল করতে পারেনি। একমাত্র খেরসন শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়ান বাহিনী। বন্দর নগরী মারিউপোল ও খারকিভ শহর দখলের জন্য রুশ বাহিনী গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত