আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

সৌদির বৃহত্তম তেলের ডিপোতে ইয়েমেনের হামলা

সৌদির বৃহত্তম তেলের ডিপোতে ইয়েমেনের হামলা

সৌদির বৃহত্তম তেলের ডিপোতে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী। এতে তেলের ডিপোটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে এই ঘটনায় হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। দেশটিতে মোটরগাড়ির প্রতিযোগিতা ‘ফর্মুলা ওয়ান রেসে’র ঠিক আগে দেশটিতে এমন ঘটনা ঘটল। শুক্রবার (২৫ মার্চ) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদসংস্থা এপি।

এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করে কোনো বিবৃতি দেয়নি কোনো জঙ্গি সংগঠন। তবে, ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা ‘সৌদি আরবের অভ্যন্তরে’ একটি বড় ধরনের সামরিক অভিযান চালানোর বিষয়ে শিগগিরই বিবৃতি জারি করবে।

এর আগে গত বছরের ২০ নভেম্বর সৌদি আরবের বেশ কয়েকটি শহরে ১৪টি ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এ ঘটনার পর ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ১৩টি লক্ষ্যবস্তুতে সৌদি নেতৃত্বাধীন জোট পাল্টা হামলা চালিয়েছে।

২০১৪ সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে দেশটির উত্তরাঞ্চল নিয়ন্ত্রণে নেয়। ২০১৫ সালে ইয়েমেনি সরকারকে সহযোগিতা এবং বিদ্রোহীদের দমনের লক্ষ্যে ইয়েমেন যুদ্ধে যোগ দেয় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। তবে তাদের এই অভিযানে ইয়েমেনের হাজার হাজার বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে। উদ্বাস্তু হয়েছে কয়েক লাখ মানুষ।

শেয়ার করুন

পাঠকের মতামত