আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ন্যাটোতে সুইডেনের সদস্যপদের আবেদন, কী বলছে জাপান-তুরস্ক

ন্যাটোতে সুইডেনের সদস্যপদের আবেদন, কী বলছে জাপান-তুরস্ক

ফিনল্যান্ডের পর এবার সুইডেনও পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করবে বলে জানিয়েছে। সুইডেনের সরকার বলেছে, তারা ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (১৬ মে) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সুইডেনের পার্লামেন্টে নিরাপত্তা নীতিতে বিতর্কের পর সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন বলেন, 'ন্যাটোতে যোগদানের জন্য পার্লামেন্টে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সুইডেন এবং সুইডিশ জনগণের জন্য সবচেয়ে ভালো বিষয় হচ্ছে ন্যাটোতে যোগ দেওয়া।'

সুইডেনের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে জাপান। জাপান বিবৃতি দিয়ে জানিয়েছে, রাশিয়া ইউক্রেনে যেভাবে আগ্রাসন দেখাচ্ছে তাতে এছাড়া সুইডেনের আর কোনো উপায় ছিল না। নর্ডিক দেশগুলির নিরাপত্তা প্রয়োজন বলে মনে করে জাপান।

তুরস্ক অবশ্য ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটোয় যোগ দেওয়ার বিষয়ে খুশি নয়। তুরস্ক জানিয়েছে, ন্যাটোয় যোগ দিতে হলে ওই দুই দেশকে নির্দিষ্ট কিছু শর্ত মানতে হবে। বস্তুত, এ বিষয়ে সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ন্যাটোপ্রধানের বৈঠক হয়েছে।

ন্যাটো প্রধান জানিয়েছেন, তুরস্কের বক্তব্যের মধ্যে যুক্তি আছে। বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হবে এবং বিবেচনা করা হবে। তুরস্কের মূল আপত্তি কুর্দ যোদ্ধাদের সংগঠন পিকেকে-কে জঙ্গি সংগঠন বলে মনে করে না সুইডেন। যদিও ন্যাটোর তালিকায় পিকেকে জঙ্গি সংগঠন। তুরস্ক চায়, সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটোয় যোগ দেওয়ার আগে সরকারিভাবে পিকেকে-কে জঙ্গি সংগঠন বলে চিহ্নিত করবে।

ন্যাটো প্রধান বলেছেন, তুরস্ক ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য। ফলে তাদের ভাবনাকে গুরুত্ব দেওয়া দেয়া হবে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত