আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মুখ ফসকে বুশ বললেন: ইরাকে নৃশংস আগ্রাসন পুরোপুরি অযৌক্তিক

মুখ ফসকে বুশ বললেন: ইরাকে নৃশংস আগ্রাসন পুরোপুরি অযৌক্তিক

প্রায় তিন মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করছে রাশিয়া। এই আগ্রাসনের বিরুদ্ধে সরব হয়েছে যুক্তরাষ্ট্রসহ এর মিত্ররা। সমালোচনা করছেন সাবেক রাষ্ট্র ও সরকারপ্রধানরাও।

এই পরিস্থিতিতে ইউক্রেনে হামলার নিন্দা জানাতে গিয়ে বেশ বিব্রতকর মন্তব্য করে ফেলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আক্রমণের সমালোচনা করতে গিয়ে মুখ ফসকে তিনি বলেন, ইরাকে নৃশংস আগ্রাসন পুরোপুরি অযৌক্তিক।

মজার বিষয় হচ্ছে, ২০০৩ সালে জর্জ ডব্লিউ বুশের প্রশাসনের অধীনেই মার্কিন সামরিক বাহিনী ইরাকে হামলা করেছিল।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের মুখ ফসকে বলা এই কথার ভিডিও ইতোমধ্যে সামাজিক যেগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাস্ট্রের ডালাসে বক্তব্য দেওয়ার সময় ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানাতে গিয়ে ভুল করে জর্জ ডব্লিউ বুশ ইরাকে হামলার নিন্দা জানিয়ে বসেন। অবশ্য সঙ্গে সঙ্গে তিনি নিজের ভুল শুধরে নেন।

ভাইরাল ওই ভিডিওতে জর্জ ডব্লিউ বুশকে বলতে শোনা যায়, ‘ইরাকে সম্পূর্ণ অন্যায় ও নৃশংস আগ্রাসন চালানোর জন্য একজন ব্যক্তির সিদ্ধান্ত দায়ী।’ এরপরই এক মুহূর্তের জন্য নিজের বক্তব্যে থামেন বুশ। পরে তিনি বলেন, ‘আমি ইউক্রেনে আগ্রাসন বোঝাতে চেয়েছি... আমার বয়স ৭৫ বছর।’

বুশ যখন নিজের এই মন্তব্য শুধরে নিচ্ছিলেন, তখন সামনে উপস্থিত দর্শক ও শ্রোতাদের হাসতে শোনা যায়।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত