আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

শ্রীলঙ্কায় জ্বালানির তীব্র ঘাটতি, স্কুল বন্ধ

শ্রীলঙ্কায় জ্বালানির তীব্র ঘাটতি, স্কুল বন্ধ

শুক্রবার শ্রীলঙ্কার কর্তৃপক্ষ দেশটিতে স্কুল বন্ধ করে দিয়েছে। কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটে রয়েছে দেশটি। সেখানে জ্বালানির তীব্র ঘাটতি আরও অনেকদিন স্থায়ী হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থা মোকাবিলায় মরিয়া পদক্ষেপ হিসেবে দেশটির কর্তৃপক্ষ সরকারি কর্মকর্তাদের কাজে আসতে নিষেধ করেছে।

শ্রীলঙ্কা এখন প্রায় পেট্রোলবিহীন অবস্থায় রয়েছে এবং অন্যান্য জ্বালানিরও তীব্র ঘাটতির সম্মুখীন হয়েছে। এছাড়ার দেশটির অর্থনৈতিক দুর্দশার ফলে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে; সরকার ব্যাপক প্রতিবাদের সম্মুখীন হয়েছে।

শ্রীলঙ্কার ২০২৬ সালের মধ্যে ২৫০০ কোটি ডলারের ঋণ পরিশোধ করতে হবে। যার মধ্যে এ বছর ৭০০ কোটি ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করার কথা ছিল যা শ্রীলঙ্কা ইতোমধ্যে স্থগিত করেছে। দেশটির মোট বৈদেশিক ঋণ ৫,১০০ কোটি ডলার। দেশটির অর্থ মন্ত্রণালয় বলেছে, দেশে বর্তমানে ব্যবহারযোগ্য বৈদেশিক রিজার্ভ রয়েছে মাত্র ২ কোটি ৫০ লক্ষ ডলার।

সোমবার শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে বলেছেন, দেশে প্রয়োজনীয় পণ্য সরবরাহের জন্য জরুরিভাবে ৭,৫০০ কোটি ডলার প্রয়োজন কিন্তু দেশটির কোষাগারে ১০০ কোটি ডলার খুঁজে পাওয়াই কঠিন হয়ে পড়েছে।

গত সপ্তাহে বিক্ষোভকারীদের ওপর রাজাপাকসের সমর্থকদের হামলার কারণে দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে পড়ে ফলে ১জন আইনপ্রণেতাসহ ৯জন নিহত হন এবং ২০০ জনেরও বেশি আহত হন। সংসদ সদস্য ও তাদের সমর্থকদের বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত