আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলা তীব্রতর হয়ে উঠছে

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলা তীব্রতর হয়ে উঠছে

ইউক্রেনের বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের মতে, রাশিয়া শুক্রবার পূর্ব ইউক্রেনের উপর আক্রমণ বাড়িয়েছে। কামান, রকেট লঞ্চার ও বিমান ব্যবহার করে দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলে আঘাত হানছে, আবাসিক জেলাগুলোতে বাড়িঘর ধ্বংস করেছে এবং বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে হত্যা করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ডনবাস অঞ্চলের অবস্থাকে ‘নরক’ হিসাবে বর্ণনা করেছেন, যার মধ্যে লুহানস্ক এবং দোনেৎস্ক অন্তর্ভুক্ত রয়েছে, এবং বলেছেন রাশিয়ার আক্রমণে অঞ্চলটি ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়ে গেছে।

তিনি অভিযোগ করেছেন, রাশিয়ার বাহিনী বেশি সংখ্যক ইউক্রেনীয়দের হত্যা করা এবং যতটা সম্ভব ক্ষতি করার চেষ্টা করেছে।

যুদ্ধের প্রথম দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সৈন্যরা রাজধানী কিয়েভ দখল করতে ব্যর্থ হওয়ার পরে ডনবাস এখন তার লক্ষ্যবস্তু।

নতুন করে জি সেভেনের সমর্থন
শুক্রবার জি সেভেন গ্রুপের একটি বিবৃতিতে বলা হয়েছে, গ্রুপ অফ সেভেন দেশের অর্থমন্ত্রীরা রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনের আর্থিক সহায়তার জন্য প্রায় ২ কোটি ডলারের প্রতিশ্রুতি দিয়েছেন।

জি সেভেন, বিশ্বের কয়েকটি বৃহত্তম অর্থনীতির নেতাদের সংগঠন- কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এর সদস্য। সংগঠনটি বলেছে যে এই তহবিল ইউক্রেনকে ‘তার অর্থায়নের ফাঁক বন্ধ করবে এবং ইউক্রেনীয় জনগণের জন্য মৌলিক পরিষেবা সরবরাহ নিশ্চিত করবে’।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত