আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

বিশ্ব এখন নতুন স্নায়ুযুদ্ধের হুমকির মুখোমুখি : জাতিসঙ্ঘ মহাসচিব

বিশ্ব এখন নতুন স্নায়ুযুদ্ধের হুমকির মুখোমুখি : জাতিসঙ্ঘ মহাসচিব

জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মঙ্গলবার নিউ জার্সির সেটন হল ইউনিভার্সিাটর স্নাতকদের উদ্দেশ্যে এক বক্তৃতায় বলেছেন, বিশ্ব ‘পারমাণবিক শক্তির সঙ্ঘাত’ এবং চরম জাতীয়তাবাদের উত্থানের সাথে একটি নতুন স্নায়ুযুদ্ধের হুমকির মুখোমুখি। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রচার করা হয়েছে।

তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্য থেকে শুরু করে পারমাণবিক শক্তিধর দেশগুলোর গুরুতর পরিস্থিতি একটি নতুন স্নায়ু যুদ্ধের হুমকি তৈরি করেছে, প্রাচীন মতদর্শের মধ্যে থাকা দেশগুলোর মধ্যে সন্ত্রাসবাদ এবং সাম্প্রদায়িক লড়াই এবং চরম জাতীয়তাবাদের উত্থান যা জাতীয় স্বার্থে আন্তর্জাতিক সমস্যার সমাধানের কেন্দ্রীয় সত্যকে উপেক্ষা করে।’

এছাড়াও গুতেরেস বিশ্বের অন্যান্য হুমকির মধ্যে জলবায়ু পরিবর্তন, ক্রমবর্ধমান সামাজিক বৈষম্য এবং ক্ষুধা ও রোগের বিস্তারকে এই উত্তেজনার জন্য দায়ী করেন।

তিনি স্নাতকদের সতর্ক করে দিয়ে বলেন, তারা যে বিশ্বে প্রবেশ করছে তা বিপদে পূর্ণ। ‘আমরা যে দ্বন্দ্ব ও বিভক্তির মুখোমুখি হচ্ছি তা কয়েক দশকে দেখা যায়নি। ইয়েমেন থেকে সিরিয়া এবং ইথিওপিয়া থেকে সাহেল এবং এর বাইরেও সঙ্ঘাত ছড়িয়ে রয়েছে। তিনি ইউক্রেন সঙ্ঘাতের কথাও উল্লেখ করে বলেন, ‘এটি চরম মানবিক দুর্ভোগ এবং মৃত্যুর কারণ হয়ে উঠেছে।’

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত