আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

মেক্সিকোতে দুটি বারে বন্দুক হামলায় নারীসহ নিহত ১১

মেক্সিকোতে দুটি বারে বন্দুক হামলায় নারীসহ নিহত ১১

উত্তর-মধ্য মেক্সিকোতে দুটি বারে একযোগে বন্ধুকধারীর হামলায় আট নারীসহ ১১ জন নিহত হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

হত্যাকাণ্ডের ঘটনাস্থলে হাতের লেখা চিহ্নগুলো থেকে বোঝা যায়, দুটি মাদক ব্যবসায়ী গ্রুপের মধ্যে দ্বন্দ্বে এ হামলার ঘটনা ঘটে। তারা কয়েক বছর ধরে গুয়ানাজুয়াতো রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই করছে।

সিলায়া শহরের পুলিশ জানায়, সোমবার গভীর রাতে একই সড়কের দুটি বারে হামলার ঘটনা ঘটে।

তারা আরও জানায়, হতাহতদের মধ্যে ১০ জন ঘটনাস্থলেই মারা যায় এবং অন্য একজনকে পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হামলাকারীরা ঘটনাস্থলে বার্তা রেখে গেছে বলে পুলিশ নিশ্চিত করেছে। তবে তারা কী বলেছে, তা জানানো হয়নি।

কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবি থেকে বোঝা যায়, খুনিরা সান্তা রোসা ডি লিমা গ্যাংয়ের। বারগুলোর মালিকদের প্রতিদ্বন্দ্বী জালিস্কো গ্রুপকে সমর্থনের জন্য অভিযুক্ত করে বার্তা দেওয়া হয়েছে।

ছবিগুলোতে যে নারীদের পড়ে থাকতে দেখা যায়- তারা বারের কর্মচারী নাকি গ্রাহক, তা স্পষ্ট নয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত