আপডেট :

        ৮ কোটি ৫০ লাখ পাউন্ড পচা খাবারে নাকাল লস এঞ্জেলেস

        ক্যালিফোর্নিয়ার শেল্টারে ১১৭ কুকুরের কবর, ৬০০টির খোঁজ নেই

        ক্যালিফোর্নিয়ায় টেসলার ধাক্কায় শপিং সেন্টারে নিহত ৭৯ বছর বয়সী নারী

        যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা প্রশমনের পথে, আপাতত হামলা বন্ধে সম্মতি

        অবতরণের সময় ড্রোনের ধাক্কার দাবি জেটব্লু পাইলটের

        দেরিতে পৌঁছানো ডাকযোগে ভোট গণনার পক্ষে সুপ্রিম কোর্টের রায়, ট্রাম্পের বড় ধাক্কা

        অবৈধ বর্জ্য তদন্তে মিলল মাদক কারখানা, জব্দ ৮০০ পাউন্ডের বেশি মেথ

        হাসপাতালের নামে প্রতারণা, সতর্ক করল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

        গোপন নথি রাখার দায় স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা জন বোল্টন

        লস এঞ্জেলস দাবানল মামলায় বিচার ভেস্তে গেল, ফের বিচার হবে

        বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে টিপস সংস্কৃতি নিয়ে ক্ষুব্ধ বিদেশি ফুটবল ভক্তরা

        এলএইউএসডির নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেস চেইট

        বারব্যাঙ্ক বিমানবন্দর হয়ে ভ্রমণকারী এক ব্যক্তির হাম শনাক্ত, সতর্কতা জারি

        ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে যাবে আইএইএ, জানালেন সংস্থার প্রধান

        বাড়ির দাম কমানোর ঐতিহাসিক বিলে সই স্থগিত করলেন ট্রাম্প

        ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৭.৬ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

        আমেরিকার ২৫০তম স্বাধীনতা উদযাপন শুরু, ন্যাশনাল মলে ট্রাম্পের বিশাল সমাবেশ

        লস এঞ্জেলেসে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি

        লস এঞ্জেলেসে প্রকাশ্যে বৃদ্ধা পথবিক্রেতাকে মারধর, ক্ষোভ ও নিন্দার ঝড়

জার্মানিতে ট্রেন লাইনচ্যুত, নিহত ৪ আহত ৩০

জার্মানিতে ট্রেন লাইনচ্যুত, নিহত ৪ আহত ৩০

জার্মানির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ ব্যাভারিয়ায় ট্রেন লাইনচ্যুতে হয়ে ৪ যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩০ জন। আহতদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

ব্যাভারিয়া পুলিশ জানিয়েছে,  প্রদেশের গারমিশ-পারটেনকিরশেন জেলার একটি পাহাড়ি এলাকায় লাইনচ্যুত হওয়ার সময় ট্রেনটিতে ৬০ জন যাত্রী ছিল, যাদের বেশিরভাগই স্কুল শিক্ষার্থী বলে উল্লেখ করেছে জার্মানির দৈনিক মুয়েনশেন মেরকুর।

নিহতদের কোনো পরিচয় পুলিশ কর্মকর্তারা জানাননি; তবে তারা বলেছেন, ইতোমধ্যে বিষয়টির তদন্ত শুরু করেছে ব্যাভারিয়া পুলিশ।

জার্মানির সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা গেছে, দ্বিতল সেই ট্রেনের কয়েকটি বগি গাছের ডালপালার সঙ্গে আটকে আছে এবং একটি বেড়িবাঁধের নিচে গড়িয়ে পড়ার অবস্থায় রয়েছে।

ওই এলাকায় এখনও উদ্ধার তৎপরতা চলছে। পাশপাশি, দুর্ঘটনার পর থেকে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাশ্রয়মূল্যের টিকেট ও উন্নত পরিষেবার জন্য জার্মানির জনগণ যাতায়াতের জন্য ব্যাপকভাবে ট্রেনের ওপর নির্ভরশীল। দেশটিতে ট্রেন দুর্ঘটনাও খুবই বিরল।

শেয়ার করুন

পাঠকের মতামত