আপডেট :

        ৮ কোটি ৫০ লাখ পাউন্ড পচা খাবারে নাকাল লস এঞ্জেলেস

        ক্যালিফোর্নিয়ার শেল্টারে ১১৭ কুকুরের কবর, ৬০০টির খোঁজ নেই

        ক্যালিফোর্নিয়ায় টেসলার ধাক্কায় শপিং সেন্টারে নিহত ৭৯ বছর বয়সী নারী

        যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা প্রশমনের পথে, আপাতত হামলা বন্ধে সম্মতি

        অবতরণের সময় ড্রোনের ধাক্কার দাবি জেটব্লু পাইলটের

        দেরিতে পৌঁছানো ডাকযোগে ভোট গণনার পক্ষে সুপ্রিম কোর্টের রায়, ট্রাম্পের বড় ধাক্কা

        অবৈধ বর্জ্য তদন্তে মিলল মাদক কারখানা, জব্দ ৮০০ পাউন্ডের বেশি মেথ

        হাসপাতালের নামে প্রতারণা, সতর্ক করল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

        গোপন নথি রাখার দায় স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা জন বোল্টন

        লস এঞ্জেলস দাবানল মামলায় বিচার ভেস্তে গেল, ফের বিচার হবে

        বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে টিপস সংস্কৃতি নিয়ে ক্ষুব্ধ বিদেশি ফুটবল ভক্তরা

        এলএইউএসডির নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেস চেইট

        বারব্যাঙ্ক বিমানবন্দর হয়ে ভ্রমণকারী এক ব্যক্তির হাম শনাক্ত, সতর্কতা জারি

        ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে যাবে আইএইএ, জানালেন সংস্থার প্রধান

        বাড়ির দাম কমানোর ঐতিহাসিক বিলে সই স্থগিত করলেন ট্রাম্প

        ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৭.৬ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

        আমেরিকার ২৫০তম স্বাধীনতা উদযাপন শুরু, ন্যাশনাল মলে ট্রাম্পের বিশাল সমাবেশ

        লস এঞ্জেলেসে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি

        লস এঞ্জেলেসে প্রকাশ্যে বৃদ্ধা পথবিক্রেতাকে মারধর, ক্ষোভ ও নিন্দার ঝড়

‘পিছু হটেছে রুশ সৈন্য’

‘পিছু হটেছে রুশ সৈন্য’

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলে রাশিয়ার সৈন্যরা কামান হামলা চালিয়েছে এবং তারা দেশটির সেভারোদনেৎস্ক নগরীতে প্রচণ্ড যুদ্ধের মুখে পড়েছে। এদিকে স্থানীয় গভর্নর বলেছেন, সেখানে প্রতিরোধ যুদ্ধের মুখে আগ্রাসনকারীরা পিছু হটেছে। তাদের হারানো ২০ শতাংশ এলাকা পুনরুদ্ধার হয়েছে বলেও জানান তিনি।

এদিকে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, লক্ষ অর্জিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত রুশ সেনারা আন্দোলন চালিয়ে যাবে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে রুশ বাহিনীকে অভিযান চালানোর নির্দেশ দেয়ার পর এক শ’ দিন পেরিয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরু হয়। এখন থেকে ইউক্রেনে কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে। যুদ্ধের কারণে লাখ লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়েছে। দেশটির বিভিন্ন শহর ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

রুশ বাহিনীর প্রধান লক্ষ্য ছিল ইউক্রেনের রাজধানী কিয়েভের দখল নেয়া। তবে ইউক্রেন বাহিনীর প্রচণ্ড প্রতিরোধের মুখে তা অনেকটা গতি হারানোয় তারা এখনো কিয়েভ দখল করতে পারেনি। ফলে বাধ্য হয়ে রুশ বাহিনী এখন দনবাসসহ পূর্বাঞ্চল দখলের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে।

সেভারোদনেৎস্ক’র কিছু এলাকায় প্রচণ্ড লড়াই চলছে। সেখানে ইউক্রেন বাহিনী ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে।

লুগানস্ক আঞ্চলিক গভর্নর সার্গি গইদে শুক্রবার বলেন, ‘তারা (রাশিয়ার সৈন্য) এ অঞ্চলের পুরোপুরি দখল নিতে পারেনি। তিনি আরো বলেন, সেখানে প্রচণ্ড প্রতিরোধের মুখে আগ্রাসী বাহিনী ‘২০ শতাংশ’ পিছু হটেছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত