আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সুপারহিরো হয়ে ওঠা মুসলিম কিশোরী ইমান ভেলানি

সুপারহিরো হয়ে ওঠা মুসলিম কিশোরী ইমান ভেলানি

জন্মভূমি পাকিস্তান, বর্তমান দেশ ক্যানাডা হলেও ইমান ভেলানি এখন এশিয়ার সব দেশের অনেক নারীরই ‘সুপার হিরো’। এশিয়া ছাড়িয়ে সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে ১৯ বছর বয়সি ইমানের সুখ্যাতি। বিস্তারিত...

কমলা রূপে ইমান

এক মুসলিম কিশোরীর সুপারহিরো হয়ে ওঠার গল্প নিয়ে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স নতুন চরিত্র ‘মিস মার্ভেল’ নিয়ে আসার পরই সবার মনে স্থান করে নিয়েছেন কমলা খান। আর এই কমলা খানের চরিত্রে অভিনয় করা টিন-এজ অভিনেত্রীই ইমান ভেলানি।

সুপার হিরো কমলা খান

‘মিস মার্ভেল’ সিরিজের এই পর্বের কাহিনি গড়ে উঠেছে অ্যাভেঞ্জার্স কমিক বইয়ের ভক্ত কিশোরী কমলা খানকে ঘিরে। ২০১৩ সালে মার্ভেলের কমিক বইতে প্রথম আত্মপ্রকাশ করে কমলা খান। পরের বছর ‘মিস মার্ভেল’ নামের সিরিজটি শুরু করে মার্কিন মিডিয়া ফ্র্যাঞ্চাইজি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স (এমসিইউ)।

ইমানের কমলা হওয়ার স্বপ্ন

ইমান ভেলানিরর জন্ম পাকিস্তানের করাচি শহরে। তবে বয়স যখন মাত্র এক বছর তখনই বাবা-মায়ের সঙ্গে ক্যানাডায় চলে যান।.এমনিতে কমিক পড়তে খুব ভালোবাসেন ইমান। ‘মিস মার্ভেল’-ও আগেই পড়ে নিয়েছিলেন। কিশোরী মন মার্ভেলের নতুন সুপারহিরো হওয়ার স্বপ্নও দেখেছিল তখন।

স্বপ্নপূরণ

ক্যানাডায় বেড়ে ওঠা এবং ওন্টারিওর স্কুলে পড়াশোনার সুবাদে ইংরেজিটা ইংরেজদের মতোই জানেন ইমান। তাই ২০২০ সালে এক আন্টি ‘মিস মার্ভেল’-এর প্রথম মুসলিম সুপারহিরোর চরিত্র কমলা খান হওয়ার জন্য অভিনেত্রী খোঁজার খবর জানানোর পর সুযোগ প্রার্থনা করে কর্তৃপক্ষকে চিঠি লিখতে একটুও দেরি করেননি ইমান। পরের দিনই ডাক আসে তার। স্ক্রিনটেস্টসহ যোগ্যতা যাচাইয়ের যাবতীয় পরীক্ষায় টিকেও যান!

ইমান ভেলানির জয়জয়কার

গত ৮ জুন ডিজনি প্লাসে ‘মিস মার্ভেল’-এর প্রিমিয়ারের মাধ্যমে অভিনেত্রী হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন ইমান ভেলানি খুব প্রশংসিত হয়েছে তার অভিনয়। বিবিসি তাকে দেখছে, ‘অ্যান অ্যাডোরেবল বান্ডল অব ক্যারিশমা’ হিসেবে।

-ডয়চে ভেলে

শেয়ার করুন

পাঠকের মতামত