আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

অবশেষে শ্রীলঙ্কার বন্দরে চীনের জাহাজ

অবশেষে শ্রীলঙ্কার বন্দরে চীনের জাহাজ

শ্রীলঙ্কার বন্দরে গিয়ে নোঙর করলো চীনের জাহাজ। ভারতের দাবি, এটা স্পাই শিপ। এই জাহাজ নোঙর করা নিয়ে ভারতের তীব্র আপত্তি ছিল।

ভারতের আপত্তি আগ্রাহ্য করে শ্রীলঙ্কা চীনের জাহাজটিকে হামবানটোটায় নোঙর করতে দিয়েছে। চীনের এই জাহাজটি স্যাটেলাইট ও ব্যালেস্টিক মিসাইল ট্র্যাক করতে পারে। জাহাজটি হামবানটোটায় থাকলে ভারত যদি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে, তাহলে তার বিস্তারিত তথ্য চীন পেয়ে যাবে। জাহাজে দুই হাজার নাবিক আছেন।

চীনের দাবি, ইউয়ান ওয়াং ৫ জাহাজটি তাদের গবেষণা ও সমীক্ষা চালানোর জাহাজ। শ্রীলঙ্কা এই জাহাজটিকে ২২ অগাস্ট পর্যন্ত হামবানটোটায় নোঙর করার অনুমতি দিয়েছে।

কিন্তু ভারতের দাবি, এই জাহাজের মধ্যমে নজরদারি চালায় চীন। তাই তারা এই জাহাজটির হামবানটটায় নোঙর করা নিয়ে আপত্তি জানিয়েছিল। আমেরিকারও এই জাহাজ নিয়ে আপত্তি ছিল।

কিন্তু চীনের বক্তব্য, কিছু দেশ শ্রীলঙ্কার উপর চাপ দিচ্ছে। এটা অন্যায়।

শ্রীলঙ্কা প্রথমে জানায়, তারা ওই জাহাজটিকে হামবানটোটায় নোঙর করতে দেবে না। তারপর তারা মতবদল করেছে এবং নোঙর করতে দিয়েছে।

পরিবর্তিত পরিস্থিতিতে ভারত জানিয়েছে, তারা পরিস্থিতির উপর নজর রাখছে। উল্লেখ্য, এই হামবানটোটা বন্দরটি ৯৯ বছরের জন্য চীনকে লিজ দিয়েছে শ্রীলঙ্কা।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]



শেয়ার করুন

পাঠকের মতামত