আপডেট :

        গাঁজা বিনিয়োগ প্রতারণায় গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার ব্যক্তি

        ক্যালিফোর্নিয়াবাসীকে শেভরন এড়িয়ে চলার আহ্বান নিউসমের

        অরেঞ্জ কাউন্টির রাসায়নিক আতঙ্কে উবারের ফ্রি রাইড সুবিধা

        অরেঞ্জ কাউন্টিতে রাসায়নিক আতঙ্ক, জরুরি অবস্থা ঘোষণা

        হোয়াইট হাউসের কাছে গুলিবর্ষণ, সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে নিহত সন্দেহভাজন

        ট্রাম্পের দাবি: ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, খুলতে পারে হরমুজ প্রণালি

        লস এঞ্জেলেসে পাইপলাইন ফেটে তেল ছড়িয়ে পড়ল রাস্তায়, পৌঁছাল এলএ নদীতেও

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ার দাবানলে নিয়ন্ত্রণে অগ্রগতি, দমকল বাহিনীর স্বস্তি

        জ্বালানি সংকটের মধ্যেই ভারতে মার্কো রুবিও, তেল বিক্রিতে জোর যুক্তরাষ্ট্রের

        গ্রিন কার্ড পেতে এখন বেশিরভাগ আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের বাইরে আবেদন করতে হবে

        স্ট্যাটেন আইল্যান্ড জাহাজঘাটিতে বিস্ফোরণ, নিহত ১ আহত বহু দমকলকর্মী

        ইউএফও রহস্যে নতুন নথি প্রকাশ, “চারদিকে ছুটে বেড়ানো অরেঞ্জ অরব” দেখার দাবি

        তুলসি গ্যাবার্ডের পদত্যাগ, স্বামীর ক্যানসারের চিকিৎসায় পাশে থাকার সিদ্ধান্ত

        ক্যালিফোর্নিয়া গভর্নর দৌড়ে বেসেরার গতি বাড়ছে, রিপাবলিকান ভোট টানতে হিলটনের চেষ্টা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে সমর্থন ট্রাম্পের

        সাউদার্ন ক্যালিফোর্নিয়াজুড়ে একাধিক দাবানল, হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

        রোলেক্স প্রতারণায় ১৫ লাখ ডলার আত্মসাতের অভিযোগ

        যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের নিল সিয়েরা লিওন

        তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প, কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা

        কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হত্যা মামলা

৭০ বছরে পৃথিবীর কাছে আসছে বৃহস্পতি

৭০ বছরে পৃথিবীর কাছে আসছে বৃহস্পতি

প্রতিনিয়তই মহাজগতে চলছে নানা খেলা। এরমধ্যে গ্রহদের কাছে আসা-দূরে যাওয়া; অন্য জায়গা থেকে কোনো গ্রহাণুর ছুটে আসা, সৌরঝড় ইত্যাদি ইত্যাদি। গ্রহণ জাতীয় ব্যাপার তো থাকছেই।

এবার সৌরজগতের সব চেয়ে বড় গ্রহ বৃহস্পতি আসছে পৃথিবীর কাছাকাছি। চলতি মাসের ২৬ সেপ্টেম্বর সৌরজগতের বৃহত্তম এই গ্রহটি সারারাত দেখা যাবে আকাশে। সূর্য এবং বৃহস্পতি উভয়েই একই দিকে থাকবে পৃথিবীর বিপরীতে। ফলে সূর্যের মতোই পৃথিবীর সাপেক্ষে বৃহস্পতিও পূর্ব দিকে উঠবে, পশ্চিমে অস্ত যাবে।

জানা যাচ্ছে, এদিন পৃথিবী ও বৃহস্পতির মধ্যে দূরত্ব কমে দাঁড়াবে ৫৮ কোটি কিলোমিটার। গত ৭০ বছরে এই দুই গ্রহের দূরত্ব এতকম কখনও হয়নি। স্বাভাবিক অবস্থায় এই দূরত্ব থাকে ৯৬ কোটি কিলোমিটার। পৃথিবী থেকে তাকে অনেক স্পষ্ট এবং উজ্জ্বল দেখাবে। এই ঘটনা যথেষ্ট বিরল।

নাসা-সূত্রে বলা হয়েছে, ওই দিন চাঁদ ছাড়া আকাশের অন্যান্য গ্রহ-নক্ষত্রের মধ্যে বৃহস্পতিকেই সবচেয়ে উজ্জ্বল দেখা যাবে। তবে পৃথিবী থেকে খালি চোখে বৃহস্পতিকে দেখা যাবে না। গ্রহটি দেখতে চাইলে টেলিস্কোপের সাহায্য নিতে হবে। ভালো দুরবিনের মাধ্যমে মূল গ্রহ ছাড়াও বৃহস্পতির তিন-চারটি উপগ্রহও সময়ে দেখা যেতে পারে।

উল্লেখ্য, পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব প্রায় ৫৯২.৬৯ মিলিয়ন কিলোমিটার। কিন্তু আগামী ২৬ সেপ্টেম্বর পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব থাকবে সবচেয়ে কম মাত্র ৩৬৫ মিলিয়ন কিলোমিটার।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত