আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

এবার স্নোডেনকে নাগরিকত্ব দিলেন পুতিন

এবার স্নোডেনকে নাগরিকত্ব দিলেন পুতিন

ছবি: এলএবাংলাটাইমস

মার্কিন গোয়েন্দা সংস্থা-এনএসএ’র সাবেক পরামর্শক এডওয়ার্ড স্নোডেনকে নাগরিকত্ব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সোমবার ( ২৬ সেপ্টেম্বর) পুতিন তার নাগরিকত্ব অনুমোদন করেছেন ।

এনএসএ’র কম্পিউটার গোয়েন্দাবৃত্তিসংক্রান্ত পরামর্শক হিসেবে চুক্তিভিত্তিক কাজ করতেন এডওয়ার্ড স্নোডেন।

এনএসএ’র নজরদারিসংক্রান্ত একের পর এক গোপন নথি ফাঁস করে আলোচনায় আসেন তিনি। যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার এড়াতে ২০১৩ সালে রাশিয়ায় আশ্রয় নেন স্নোডেন। ৯ বছর ধরে সেখানেই আছেন তিনি। গুপ্তচরবৃত্তির অভিযোগে বিচারের মুখোমুখি করতে কয়েক বছর ধরে রাশিয়ার কাছ থেকে স্নোডেনকে ফেরত চাইছে যুক্তরাষ্ট্র।

সোমবার ৭২ জন বিদেশিকে রুশ নাগরিকত্ব দেওয়ার একটি আদেশে স্বাক্ষর করেন পুতিন। এ তালিকায় ৩৯ বছর বয়সী স্নোডেনও আছেন। তবে এ ব্যাপারে স্নোডেন তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি।

ইউক্রেনে সেনা পাঠাতে সম্প্রতি ‘আংশিক সেনানিযুক্তি’ (পারশিয়াল মোবিলাইজেশন) ঘোষণা করেছেন পুতিন। এর আওতায় আপৎকালীন মজুত সেনাদের (রিজার্ভ সেনা) যুদ্ধে বাধ্যতামূলক যোগদানের চিঠি পাঠানো হচ্ছে। এ ঘোষণার পাঁচ দিনের মাথায় স্নোডেনকে নাগরিকত্ব দেওয়ায় রুশ নাগরিকদের কেউ কেউ এ নিয়ে হাসি–ঠাট্টা করছেন। স্নোডেনকেও যুদ্ধে যোগদানের চিঠি পাঠানো হবে কি না, সে প্রশ্ন তুলছেন তারা।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত