আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ন্যাটোর প্রতিটি ইঞ্চি রক্ষা করা হবে: বাইডেন

ন্যাটোর প্রতিটি ইঞ্চি রক্ষা করা হবে: বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভয়ে ভীত নয়। তিনি হুঁশিয়ার করে বলেন, পশ্চিমা জোট আক্রমনের শিকার হলে নিজেদের ভূখন্ডের প্রতিটি ইঞ্চি তারা রক্ষা করবে।

হোয়াইট হাউসে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এক মন্তব্যে বাইডেন বলেন, আমেরিকা ও তার মিত্ররা পুতিনকে ভয় পাচ্ছে না। পুতিন আমাদের ভীত করতে পারছে না।

এ সময়ে তিনি টেলিভিশন ক্যামেরার দিকে আঙুল তুলে ইউক্রেনের বাইরে ন্যাটোর কোন ভূখন্ডে আক্রমণের বিষয়ে সরাসরি ক্রেমলিন নেতা পুতিনকে সতর্ক করেন।

বাইডেন বলেন, ‘মি.পুতিন আমি যা বলছি ভুল বুঝবেন না, আমি বলছি প্রতি ইঞ্চি। ন্যাটোর প্রতি ইঞ্চি ভূখন্ড রক্ষায় মিত্রদের সাথে নিয়ে আমেরিকা সম্পূর্ণ প্রস্তুত।’

পুতিন আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের খেরসন, জাপোরিঝজিয়া, লুহানস্ক ও দোনেৎস্ক এই চার অঞ্চলকে রাশিয়ার অন্তর্ভূক্তির ঘোষণা দেয়ার পর বাইডেন এ হুঁশিয়ারি দেন।

এদিকে পুতিনের পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকির প্রেক্ষিতে বাইডেনের শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেছেন, পরমাণু অস্ত্রের আসন্ন ব্যবহারের কোন আভাস আমরা বর্তমানে পাচ্ছি না।

তবে তিনি উল্লেখ করেন, রাশিয়ার যে কোন আগ্রাসন মোকাবেলায় ইউরোপ ভিত্তিক মার্কিন বাহিনীকে জোরদার করার উদ্যোগ আমেরিকা নিয়েছে। 

এদিকে মার্কিন কংগ্রেস শুক্রবার যে জাতীয় ব্যয়বিল অনুমোদন করেছে তাতে ইউক্রেনে সামরিক সহায়তা বাবদ ১২.৩ বিলিয়ন মার্কিন ডলার অন্তর্ভূক্ত রয়েছে। 

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত