আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভন্ডামির অভিযোগ ইরানের

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভন্ডামির অভিযোগ ইরানের

ছবি: এলএবাংলাটাইমস

মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভন্ডামির অভিযোগ এনেছে ইরান। কুর্দি তরুণী মাশা আমিনির (২২) মৃত্যুকে কেন্দ্র করে ইরানে চলা বিক্ষোভ দমনে কর্তৃপক্ষের দমনপীড়নের কারণে দেশটির বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পদক্ষেপ ঘোষণার পরিপ্র্রেক্ষিতে তেহরান মঙ্গলবার এ মন্তব্য করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানির বক্তব্য তুলে ধরে ইরানের সংবাদ মাধ্যম বলছে, মানবাধিকার নিয়ে কথা বলার আগে মি. বাইডেনের নিজ দেশের রেকর্ড নিয়ে একটু চিন্তা করা দরকার, ভন্ডামি নিয়ে নয়।

নাসির কানানি বলেন, ইরানের বিরুদ্ধে আরোপিত অসংখ্য নিষেধাজ্ঞা নিয়ে বাইডেনের উদ্বিগ্ন হওয়া উচিত। কারণ কোন দেশের বিরুদ্ধে এসব অবরোধ আরোপ মানবতার বিরুদ্ধে অপরাধের সুষ্পষ্ট উদাহরণ।

সোমবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বিক্ষোভ দমনে ইরানের নেয়া কঠোর উদ্যোগের কারণে দেশটির ওপর যুক্তরাষ্ট্রের অনির্দিষ্ট অতিরিক্ত পদক্ষেপ নেয়ার কথা জানানো হয়।

গত ১৬ সেপ্টেম্বর সঠিকভাবে হিজাব না পরার অপরাধে মাশা আমিনিকে আটক করে ইরানের নৈতিকতা পুলিশ। পুলিশি হেফাজতে তার মৃত্যু হলে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভে এ পর্যন্ত বেশকিছু লোক নিহত হয়। এতে বিক্ষোভকারীর পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত