আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ক্ষেপণাস্ত্র পরীক্ষা যুক্তরাষ্ট্র-দ. কোরিয়ার বিরুদ্ধে ‘প্রতিরোধ ব্যবস্থা’ : উ. কোরিয়া

ক্ষেপণাস্ত্র পরীক্ষা যুক্তরাষ্ট্র-দ. কোরিয়ার বিরুদ্ধে ‘প্রতিরোধ ব্যবস্থা’ : উ. কোরিয়া

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার ‘প্রতিরোধ ব্যবস্থা’ হিসেবে উত্তর কোরিয়া সম্প্রতি একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এ কথা বলেছে।

মঙ্গলবার জাপানের ওপর দিয়ে উত্তর কোরিয়ার মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে আলোচনার জন্যে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ বৈঠকে বসে। এর পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়া এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার জবাবে ‘প্রতিরোধ ব্যবস্থা’ হিসেবে তারা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সম্প্রতি তাদের যৌথ সামরিক মহড়া জোরদার করেছে। উত্তর কোরিয়া বলেছে, এটি কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা বাড়াচ্ছে।

এছাড়া উত্তর কোরিয়া পরমাণু শক্তি সম্পন্ন ইউএসএস রোনাল্ড রিগ্যান আবারো মোতায়েনের সিদ্ধান্তের সমালোচনা করেছে। একমাসেরও কম সময়েরও মধ্যে যুক্তরাষ্ট্র বুধবার দ্বিতীয়বারের মতো তাদের এ রণতরীটি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।

উত্তর কোরিয়া বলছে, কোরীয় উপদ্বীপের জলসীমায় মার্কিন রণতরী আবারো মোতায়েনের মাধ্যমে যুক্তরাষ্ট্র এ অঞ্চলে মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

উল্লেখ্য, উত্তর কোরিয়া বৃহস্পতিবার স্বল্পপাল্লার দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দু’সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশটি ষষ্ঠ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]



শেয়ার করুন

পাঠকের মতামত