আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ভারতের মহারাষ্ট্রে বাসে আগুন, নিহত ১১

ভারতের মহারাষ্ট্রে বাসে আগুন, নিহত ১১

ভারতের মহারাষ্ট্র রাজ্যে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে অন্তত ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৮ জন। শনিবার (৮ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।

স্থানীয় কর্মকর্তারা জানান, শনিবার ভোর ৫টার দিকে নাসিকের ঔরঙ্গাবাদ সড়কে ডিজেল পরিবহনকারী একটি ট্রেলার ট্রাককে ধাক্কা দেওয়ার পর বাসটিতে আগুন ধরে যায়।

নাসিকের ডেপুটি কমিশনার অব পুলিশ অমল তাম্বে জানান, এ পর্যন্ত ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের বেশির ভাগই বিলাসবহুল বাসের যাত্রী ছিল।তবে তাদের পরিচয় জানা যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আগুনের সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সোয়া ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে এবং পরে তারা পুলিশ ও অ্যাম্বুলেন্সকে খবর দিলে দ্রুত তাদের উদ্ধার করা হয়।

মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের প্রত্যেককে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন।

রাজ্যের মন্ত্রী দাদা ভুসে বলেছেন, আহতদের চিকিৎসার যাবতীয় খরচ সরকার বহন করবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত