আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

জাপোরিঝিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৭

জাপোরিঝিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৭

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে শহরের ভারপ্রাপ্ত মেয়র আনাতোলি কুর্তেভ। রোববার (৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে গার্ডিয়ান।

প্রেসিডেন্ট জেলেনস্কির সিনিয়র উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো বলেছেন, প্রাথমিকভাবে জানা গেছে, একটি আবাসনে হামলার পর ১৭ জন নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে।

ইউক্রেন জানিয়েছে, জাপোরিঝিয়ায় মোট ৭টি ক্ষেপণাস্ত্র ছোড়ে রুশ সেনারা। এর মধ্যে তিনটি ক্ষেপণাস্ত্র শহরের কেন্দ্রে আঘাত হেনেছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবারের ওই হামলার পর প্রাথমিকভাবে নিহতের সংখ্যা একজন বলা হয়। তবে সময় গড়ানোর সাথে মৃতের সংখ্যাও বেড়েছে। এর আগে শনিবার (৮ অক্টোবর) সকালে নিহতের সংখ্যা ১৪ জন ছিলো। আজ তা বেড়ে দাঁড়ালো ১৭ জনে।

সম্প্রতি রাশিয়ার বাহিনী ইউক্রেনের কাছে কিছু অঞ্চল হারিয়েছে। ইউক্রেনের কর্মকর্তা এবং কিছু সামরিক বিশ্লেষক জানায়, রাশিয়ান সামরিক বাহিনী পূর্ব ও দক্ষিণ অঞ্চল থেকে পিছু হটছে। ফলে তারা ইউক্রেনীয় অবকাঠামো ধ্বংস করতে আরও দৃঢ়প্রতিজ্ঞ হয়ে পড়েছে। বেসামরিক হতাহতের বিষয়ে আরও নির্বিচার বাড়ছে। যুদ্ধক্ষেত্রে মস্কোর ক্ষতির জন্য দূরপাল্লার যুদ্ধাস্ত্রের সুবিধা ব্যবহার করে ইউক্রেনকে শাস্তি দেওয়ার চেষ্টা করছে তারা।

এদিকে, যুদ্ধক্ষেত্রে বিপর্যয় ঠেকাতে নতুন জেনারেল নিয়োগ দিয়েছে রাশিয়া। শনিবার (৮ অক্টোবর) ক্রিমিয়া রাশিয়ার একমাত্র সেতুতে বিস্ফোরণের পর এই সেনা জেনারেল নিয়োগ দেয়া হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের এলাকায় জয়েন্ট গ্রুপিং অব ফোর্সের কমান্ডার হিসাবে জেনারেল সের্গেই সুরোভিকিনকে নিয়োগ করা হয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত