আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা প্রকাশ বাইডেনের

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা প্রকাশ বাইডেনের

এলএবাংলাটাইমস

ক্রাইমিয়ার কের্চ সেতুতে হামলার প্রতিশোধে ইউক্রেইনজুড়ে শুরু হওয়া রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

সোমবার তিনি বলেন, রাশিয়া বেসামরিক নাগরিকদের হামলার নিশানা করেছে, এতে তাদের সামরিক কোনও উদ্দেশ্য সিদ্ধি হচ্ছে না।

যুক্তরাষ্ট্র এবং মিত্ররা মিলে রাশিয়াকে এর মূল্য দেওয়ানোর ব্যবস্থা নিতে থাকবে বলেও বাইডেন অঙ্গীকার করেন।

এক বিবৃতিতে তিনি বলেন, “আজ ইউক্রেইনজুড়ে রাজধানী কিইভসহ বিভিন্ন স্থানে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। এই সমস্ত হামলায় বেসামরিক নাগরিকরা হতাহত হচ্ছে এবং এমন সব লক্ষ্যবস্তু ধ্বংস হচ্ছে যাতে সামরিক কোনও উদ্দেশ্য সিদ্ধি হচ্ছে না।”

“ইউক্রেইনের জনগণের বিরুদ্ধে পুতিনের অবৈধ যুদ্ধে তারা এর মধ্য দিয়ে আরও একবার পুরোদস্তুর নির্মমতার প্রকাশ ঘটিয়েছে।”

রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেইনে আগ্রাসন শুরুর পর কিইভকে ১ হাজার ৬৮০ কোটি ডলারেরও বেশি সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। আর রাশিয়ার ওপর ব্যাপক পরিসরে আরোপ করেছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা।

বাইডেন বলেছেন, এখন রাশিয়া যে হামলা শুরু করেছে তাতে ইউক্রেইনের জনগণের পাশে থাকার যুক্তরাষ্ট্রের অঙ্গীকারই কেবল আরও দৃঢ় হবে।

“আমাদের মিত্র ও অংশীদারদের পাশাপাশি আমরা রাশিয়ার আগ্রাসনের জেরে তাদের ওপর আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপাতে থাকব, নৃশংসতা এবং যুদ্ধাপরাধের জন্য পুতিন ও রাশিয়াকে জবাবদিহি করানোর ব্যবস্থা করব। আর ইউক্রেইনকে তাদের দেশ ও স্বাধীনতা রক্ষায় প্রয়োজনীয় সমর্থন দেব,” বলেন বাইডেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত