আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে আরও ৫২৪ ভোটকেন্দ্র চালু, আগাম ভোটগ্রহণ অব্যাহত

        ক্যালিফোর্নিয়ার গভর্নর দৌড়ে এগিয়ে তিন প্রার্থী, শীর্ষে বেসেরা

        শিল্পীদের সরে দাঁড়ানোয় ক্ষুব্ধ ট্রাম্প, নিজেই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার ইঙ্গিত

        ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা

        সমুদ্রতলের ড্রোন প্রযুক্তি তৈরি করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া

        ট্রাম্পের স্বাস্থ্য ‘চমৎকার’, তবে ওজন কমানো ও বেশি ব্যায়ামের পরামর্শ

        রেকর্ড ১.২৫ ট্রিলিয়ন ডলার ক্রেডিট কার্ড ঋণে জর্জরিত মার্কিনরা, বাড়ছে বকেয়া বিল

        ইউসিএলএ ক্যাম্পাসে ছাত্রীদের ওপর ধারাবাহিক হামলা, সন্দেহভাজন গ্রেপ্তার

        ইরান ইস্যুতে ট্রাম্পের বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, অনিশ্চয়তায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ

        কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ মার্কিন আদালতের

        ভার্জিনিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৫, আহত অর্ধশতাধিক; চালকের পরিচয় প্রকাশ

        স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের মেলা থেকে সরে দাঁড়ালেন একাধিক শিল্পী

        ট্রাম্পের তহবিলে ক্যালিফোর্নিয়ার ১০০% করের হুমকি

        কোভিড ত্রাণ ঋণ জালিয়াতিতে ৪০ লাখ ডলারের বেশি আত্মসাৎ, কারাদণ্ড

        রিভারসাইড কাউন্টিতে স্কাইডাইভিং দুর্ঘটনায় নিহত ১, আহত ১

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি খুব কাছাকাছি, তবে এখনো চূড়ান্ত নয়: জেডি ভ্যান্স

        নিউইয়র্কে ইরানি ভিন্নমতাবলম্বীকে হত্যাচেষ্টার মামলায় মার্কিন নাগরিকের ১০ বছরের সাজা

        ট্রাম্পের ছবি দিয়ে ২৫০ ডলারের নতুন নোট আনার প্রস্তুতি

        বিশ্বকাপ ঘিরে বড় নিরাপত্তা প্রস্তুতিতে লস এঞ্জেলেস পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক আতঙ্ক কাটল, প্রত্যাহার সব সরিয়ে নেওয়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে গুরুতর ভুল বলে আখ্যায়িত করেছে ইসরাইল

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে গুরুতর ভুল বলে আখ্যায়িত করেছে ইসরাইল

ছবি: এলএবাংলাটাইমস

আল জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলেহ হত্যাকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্রের তদন্তের উদ্যোগের সমালোচনা করেছে ইসরায়েল। সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ বাইডেন প্রশাসনের এ সংক্রান্ত সিদ্ধান্তকে ‘গুরুতর ভুল’ হিসেবে আখ্যায়িত করেছেন

তিনি বলেন, ‘শিরীন আবু আকলেহের দুর্ভাগ্যজনক মৃত্যুর তদন্তের জন্য মার্কিন বিচার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত একটি গুরুতর ভুল।’

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এরইমধ্যে ফিলিস্তিনি-আমেরিকান ওই সাংবাদিকের হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে বলে খবর পাওয়া গেছে। তবে এ বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং এফবিআই।

গত ১১ মে মাসে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি অভিযানের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন শিরীন আবু আকলেহ। বুকে ‘প্রেস’ লেখা সুরক্ষা পোশাক থাকার পরও সেখানে দখলদার বাহিনীর হাতে গুলিবিদ্ধ হন তিনি। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানেই মৃত্যু হয় তার।

গত জুনে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কার্যালয়ের মুখপাত্র রাবিনা শামদাসানি জানান, তাদের অনুসন্ধানে উঠে এসেছে, যে গুলিতে শিরীন আবু আকলেহ নিহত এবং তার সহকর্মী আলী সামুদি আহত হয়েছেন তা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর ছোড়া। এটি সশস্ত্র ফিলিস্তিনিদের ছোড়া গুলি নয়, যেমনটি শুরুতে দাবি করেছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। তিনি বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষের এখনও ফৌজদারি তদন্ত শেষ না করাটা গভীর উদ্বেগজনক।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত