আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

হঠাৎ কূটনৈতিক তৎপরতা জেলেনস্কির

হঠাৎ কূটনৈতিক তৎপরতা জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে হঠাৎ কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছেন। ১০ মাস ধরে চলা যুদ্ধ পরিস্থিতি নিয়ে রোববার তিনি যুক্তরাষ্ট্র, তুরস্ক এবং ফ্রান্সের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। গত ফেব্রুয়ারির শেষদিকে রুশ বাহিনী ইউক্রেনে আক্রমণ করার পর থেকে জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ঘন ঘন কথা বলেছেন। কিন্তু এর আগে একদিনে এত প্রভাবশালী নেতার সঙ্গে আলোচনা করেননি। পরে রোববার রাতে নিয়মিত ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, 'আমরা অব্যাহতভাবে সহযোগীদের সঙ্গে কাজ করছি।' জেলেনস্কি আরও বলেন, তিনি ইউক্রেন পরিস্থিতির ওপর গুরুত্ব আরোপ করবে এমন আন্তর্জাতিক ঘটনাগুলো থেকে আগামী সপ্তাহে কিছু 'গুরুত্বপূর্ণ ফল' আশা করছেন।

জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র যে নজিরবিহীন প্রতিরক্ষা ও আর্থিক সহায়তা দিয়েছে, তার জন্য তিনি প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি ইউক্রেনের জনগণকে রক্ষা করার জন্য কার্যকর বিমানবিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন। পরে এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, ইউক্রেনের বিমান প্রতিরক্ষাকে অগ্রাধিকার দিয়ে বাইডেন প্রচেষ্টা চালাচ্ছেন। ফ্রান্সের মাখোঁ এবং তুরস্কের এরদোয়ানের সঙ্গে জেলেনস্কির আগের আলোচনায় গুরুত্ব পেয়েছিল জ্বালানি সংকট। মাখোঁর সঙ্গে এক ঘণ্টারও বেশি কথোপকথনকে 'খুবই অর্থবহ' বলে উল্লেখ করে জেলেনস্কি জানান, তাঁদের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি, অর্থনীতি ও কূটনীতি নিয়ে কথা হয়েছে। এ যুদ্ধ অবসানে মাখোঁ কূটনৈতিক আলোচনার ওপর জোর দিয়ে আসছেন। রাশিয়ার অব্যাহত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা দেশের অনেক জ্বালানি অবকাঠামোকে ধ্বংস করেছে। এতে লাখ লাখ বেসামরিক নাগরিক বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আর এমন সময়ে এ হামলা হচ্ছে, যখন ইউক্রেনে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে এসেছে।

এদিকে ইউক্রেনীয় শিশুদের আশ্রয় দেওয়া এবং সারাদেশের শহরগুলোতে শত শত জেনারেটর মোতায়েন করায় তুরস্ককে ধন্যবাদ জানান জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেছেন, তিনি এবং এরদোয়ান শস্য রপ্তানি চুক্তির সম্ভাব্য সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছেন। রাশিয়ার অবরোধের পর গত জুলাইয়ে তুরস্কের মধ্যস্থতায় প্রথমবারের মতো ইউক্রেনের বন্দর থেকে শস্য রপ্তানি শুরু হয়। এরদোয়ানের কার্যালয় বলেছে, তুর্কি নেতা রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভদ্মাদিমির পুতিনের সঙ্গেও কথা বলেছেন এবং সংঘাত দ্রুতই শেষ করার আহ্বান জানিয়েছেন। পুতিন গত সপ্তাহে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছেন, পশ্চিমা দেশগুলো মস্কোর আস্থা প্রায় সম্পূর্ণ শেষ করে দিয়েছে। এতে ইউক্রেন নিয়ে চূড়ান্ত মীমাংসা করা আরও কঠিন হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভযাবহ এ সংঘাত নিয়ে কোনো শান্তি আলোচনা চলছে না এবং এর কোনো শেষও দেখা যাচ্ছে না। রাশিয়া ইউক্রেনের সার্বভৌমত্ব এবং প্রাক-যুদ্ধের সীমানাকে সম্মান করার কোনো লক্ষণ দেখায়নি। মস্কো বলেছে, যে চারটি অঞ্চল গত সেপ্টেম্বরে ইউক্রেন থেকে দখল করে নিয়েছে বলে দাবি করেছে, সেগুলো চিরকালের জন্য রাশিয়ার অংশ। অন্যদিকে ইউক্রেন সরকার বলেছে, শান্তির বিনিময়ে রাশিয়াকে এক ইঞ্চি জমিও ছেড়ে দিতে তারা প্রস্তুত নয়।

এদিকে রাশিয়ার পক্ষে লড়াই করা ওয়াগনার মার্সেনারিদের একটি সদরদপ্তরে ইউক্রেনের সৈন্যরা হামলা চালিয়েছে। লুহানস্কের নির্বাসিত গভর্নর সেরহি হাইডাই বলেছেন, লুহানস্কের কাদিভকায় যে হোটেলে ওই ভাড়াটে সৈন্যরা অবস্থান করছিল, সেখানে হামলায় বহু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হোটেলে ওয়াগনারের সৈন্যরা ছিল কিনা, তা জানা যায়নি। সূত্র :আলজাজিরা, বিবিসি, এএফপি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত