আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

আলোচনায় বসছেন পুতিন-জিনপিং

আলোচনায় বসছেন পুতিন-জিনপিং

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনায় বসতে যাচ্ছেন। ডিসেম্বরের শেষের দিকে তাদের মধ্যে এ বৈঠক হবে। রাশিয়ার গণমাধ্যম ভেদোমোস্তি মঙ্গলবার এক প্রতিবেদনের বিষয়টি জানায়। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, ২০২২ সালের বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করবেন তারা।

দিমিত্রি পেসকোভ আরও বলেছেন, পুতিন-জিনপিংয়ের বৈঠকের সময় ও তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা আরও পরে আসবে। দিমিত্রি পেসকোভ বলেন, ‘পুতিন-জিনপিংয়ের বৈঠকের সময় ও তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা আসবে আরও পরে।’ তবে রাশিয়ান প্রেসিডেন্ট প্রশাসনের অপর একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, পুতিন-জিনপিংয়ের মধ্যে মুখোমুখি বৈঠক হওয়ার সম্ভাবনা কম। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রাশিয়া। এরপর থেকে সম্পর্কের দিক দিয়ে রাশিয়া চীনের আরও কাছাকাছি চলে আসে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত