আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

যুক্তরাজ্য থেকে ৬ কূটনীতিককে সরিয়ে নিল চীন

যুক্তরাজ্য থেকে ৬ কূটনীতিককে সরিয়ে নিল চীন

যুক্তরাজ্য থেকে এক সিনিয়র কূটনীতিকসহ মোট ছয়জনকে প্রত্যাহার করে নিয়েছে চীন। দেশটির ম্যানচেস্টারে অবস্থিত চীনা কনস্যুলেটে সহিংসতার দুই মাস পর এ উদ্যোগ নিল বেইজিং। গত অক্টোবরে ওই কনস্যুলেটের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে শি জিনপিংবিরোধী আন্দোলন করছিলেন কয়েকজন ব্যক্তি। সেই সময় আন্দোলনকারীদের মধ্যে একজনকে টেনেহিঁচড়ে কনস্যুলেটের ভেতরে নিয়ে মারধর করার অভিযোগ ওঠে চীনা কূটনীতিক ঝেং জিয়ানের বিরুদ্ধে। তবে তিনি তা অস্বীকার করেছেন। ঝেং জিয়ান বলেন, 'আন্দোলনকারীরা আমার দেশ নিয়ে কটূক্তি করায় আমি প্রতিবাদ করেছি।'

এ ঘটনার পর ম্যানচেস্টারের ৬ কূটনীতিককে তদন্তে অংশ নেওয়ার অনুরোধ জানান যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। তবে কেউ-ই এতে অংশ নেননি। এ জন্য হতাশা প্রকাশ করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। কনস্যুলেটের এ ঘটনায় শিগগিরই ওই ৬ কর্মকর্তাকে 'পারসোনা-নন-গ্রাটা' ঘোষণা করার শঙ্কা ছিল। এর আগেই তাদের সরিয়ে নিল চীন। চীনের এমন উদ্যোগের প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক মহলে এ ঘটনা তুলে ধরে চীনকে জবাবদিহিতার মুখোমুখি করার হুমকি দিয়েছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত