আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বেলারুশ থেকে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া

বেলারুশ থেকে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া

ইউক্রেনের সামরিক বাহিনীর এক কমান্ডার বলেছেন, রাশিয়া বেলারুশ প্রান্ত (উত্তর দিক) থেকে তাঁদের দেশে আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন আগ্রাসনের বর্ষপূর্তিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর সেনাদের এ নির্দেশ দিতে পারেন। গতকাল শনিবার দ্য গার্ডিয়ান অনলাইন এ খবর জানায়।

ইউক্রেনের মেজর জেনারেল আন্দ্রি কভালচুক সতর্ক করে বলেন, সবচেয়ে ভয়ানক যুদ্ধ এখনও বাকি রয়ে গেছে। এ কারণে আরও বেশি মারণাস্ত্র সরবরাহের জন্য তিনি পশ্চিমের দেশগুলোকে অনুরোধ জানান। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে কভালচুক বলেন, উত্তর ছাড়াও পূর্ব ও দক্ষিণ দিক থেকে আক্রমণ হতে পারে। এটি হতে পারে ২৪ ফেব্রুয়ারিতে। তিনি জানান, রাশিয়ার এ আক্রমণ মোকাবিলা করার প্রস্তুতি তাঁরা নিচ্ছেন। আবারও আক্রমণ হতে পারে- এটি তাঁরা সবসময়ই মাথায় রাখেন।

উক্রেনের এ জেনারেল বলেন, রুশ বাহিনীকে মোকাবিলায় কিয়েভ আরও বেশি প্রস্তুত থাকবে। গত ২৪ ফেব্রুয়ারির মতো হেঁটে হেঁটে তাঁরা ইউক্রেনে প্রবেশ করতে পারবেন না। সম্প্রতি ইউক্রেনের কমান্ডার ইন চিফ জেনারেল ভ্যালেরি জালুঝনি ব্রিটিশ সাপ্তাহিক দ্য ইকোনমিস্টকে একই ধরনের আভাস দেন। তিনি বলেন, আগামী বছরের প্রথম কয়েক মাসে ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে হামলা চালাতে পারে রাশিয়া। এ জন্য রাশিয়া দুই লাখ নতুন সেনা প্রস্তুত করছে। এমন এক সময়ে ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে হামলার শঙ্কা প্রকাশ করা হচ্ছে, যখন বেলারুশ সফরের প্রস্তুতি নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এ সপ্তাহেই তিনি বেলারুশে যাবেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত