আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

প্যারিসের সড়কে বিক্ষোভ, কুর্দি সম্প্রদায়ের সঙ্গে পুলিশের সংঘর্ষ

প্যারিসের সড়কে বিক্ষোভ, কুর্দি সম্প্রদায়ের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ফ্রান্সের রাজধানী প্যারিসে সহিংস বিক্ষোভ চলছে। কুর্দি সম্প্রদায়ের ওপর গুলি চালিয়ে তিনজনকে হত্যার জেরে এই বিক্ষোভ। বিক্ষোভকারীরা শহরের রাস্তায় থাকা বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়েছেন। আগুন দেওয়া হয়েছে অনেক গাড়িতে। এ সময় সংঘাত থামাতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে পুলিশ। খবর বিবিসির।

শুক্রবার (২৩ ডিসেম্বর) প্যারিসে কুর্দিদের একটি সাংস্কৃতিক কেন্দ্র ও একটি রেস্তোরাঁয় বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হন। হামলার পর ৬৯ বছর বয়সী একজন শেতাঙ্গকে গ্রেপ্তার করা হয়। তিনি বিদেশিদের ঘৃণা করেন বলে পুলিশকে জানিয়েছেন। হামলা চালাতে তিনি একটি পিস্তল ব্যবহার করেছেন। এ ছাড়া তাঁর কাছ থেকে দুটি ম্যাগাজিন ও গুলি জব্দ করা হয়েছে।

ওই হামলার পরপরই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের সময় ধারণ করা ভিডিওতে দেখা গেছে, লোকজন গাড়ির জানালা ভাঙচুর করছেন। অনেকে আবার এসব গাড়িতে আগুন দিচ্ছেন। পরে শনিবার কয়েক শ কুর্দি নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে একত্রিত হন। সেখান থেকে আবার সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

গ্রেপ্তার ওই ব্যক্তির একজন অবসরপ্রাপ্ত ট্রেনচালক। তাঁর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও বর্ণবিদ্বেষের অভিযোগ আনা হয়েছে। এর আগেও তাঁর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আনা হয়েছিল। গত বছরে প্যারিসের একটি শরণার্থীশিবিরে তিনি তলোয়ার নিয়ে হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। গতকালের হামলার কয়েক দিন আগেই তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।

এর আগে ২০১৩ সালে জানুয়ারিতে প্যারিসে কুর্দিদের ওপর হামলার ঘটনা ঘটে। সেবার তিন কুর্দি নারী মানবাধিকারকর্মীকে হত্যা করা হয়েছিল। ওই হত্যাকাণ্ডের রহস্য এখনো সুরাহা করতে পারেনি ফ্রান্সের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিষয়টির দিকে ইঙ্গিত করে ফ্রান্সে কুর্দি ডেমোক্রেটিক কাউন্সিলের একজন আইনজীবী বলেন, কুর্দিরা আবার আতঙ্কিত হয়ে পড়েছেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত