আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

করোনা শনাক্তের দৈনিক তথ্য আর প্রকাশ করবে না চীন

করোনা শনাক্তের দৈনিক তথ্য আর প্রকাশ করবে না চীন

চীনে প্রতিদিন কত মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে বা এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে সে সংক্রান্ত তথ্য আর প্রকাশ করবে না দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি)। এনএইচসির এক বিবৃতির বরাত দিয়ে আজ রোববার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত তিন বছর বা তার বেশি সময় ধরে চীনে কভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ তথ্য প্রকাশ করে আসছে এনএইচসি। বিবৃতিতে বলা হয়, 'এখন থেকে রেফারেন্স ও গবেষণার জন্য কভিড সম্পর্কিত তথ্য প্রকাশ করবে চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।' তবে কী কারণে এই পরিবর্তন আনা হলো বা চীনের সিডিসি কতটা নিয়মিতভাবে কভিড সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রকাশ করবে সে বিষয়ে এনএইচসির বিবৃতিতে কিছু বলা হয়নি।

প্রসঙ্গত, চীনে করোনা বিধিনিষেধ শিথিল করার পর ২০ দিনের মধ্যে দেশটিতে প্রায় ২৫ কোটি মানুষ করোনা আক্রান্ত হয়েছে বলে ফাঁস হওয়া ‘সরকারি নথির’ উদ্ধৃতি দিয়ে খবর প্রকাশ করে রেডিও ফ্রি এশিয়া। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের ২০ মিনিটের একটি বৈঠক থেকে ওই নথি ফাঁস হয়। নথির তথ্যানুযায়ী, ডিসেম্বরের প্রথম ২০ দিনে দেশটির প্রায় ২৫ কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এই সংখ্যা চীনের জনসংখ্যার প্রায় ১৭.৬৫ শতাংশ। এর মধ্যে ২০ ডিসেম্বর একদিনেই প্রায় ৩ কোটি ৭০ মানুষের করোনা শনাক্ত হয়।

চীনে গত ২০ দিনে প্রায় ২৫ কোটি মানুষের করোনায় আক্রান্ত হওয়ার তথ্য ফাঁস হলেও দেশটির জাতীয় কমিশন প্রতিদিন এ সক্রান্ত দৈনিক যে উপাত্ত প্রকাশ করে তাতে গত চারদিনে কভিডে কারও মৃত্যুর তথ্য নেই। এমন পরিস্থিতির মাঝেই চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন আজ রোববার থেকে দেশটির কভিড সংক্রান্ত দৈনিক তথ্য আর প্রকাশ না করার সিদ্ধান্ত জানাল।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত