আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

রাশিয়ার বিমানঘাঁটিতে ড্রোন হামলা, নিহত ৩

রাশিয়ার বিমানঘাঁটিতে ড্রোন হামলা, নিহত ৩

রাশিয়ার দক্ষিণাঞ্চলের অ্যাঙ্গেলস বিমানঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে মস্কো।সোমবার এ হামলার ঘটনা ঘটে বলে খবর বিবিসির। এ ঘাঁটিটি ইউক্রেন সীমান্তে থেকে প্রায় ৫০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বোমারু বিমানের ঘাঁটি হিসেবে পরিচিত এই অ্যাঙ্গেলস এয়ারফিল্ডে সোমবার এ হামলা হয়। হামলার সময় রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা গুলি করে ওই ড্রোনটি ভূপাতিত করে। তবে সেটির ধ্বংসাবশেষে ওই তিনজনের মৃত্যু হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সোমবার ভোরের অনেক আগে রাত ১টা ৩৫ মিনিটের দিকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা খুব নিচ দিয়ে উড়ে আসা ইউক্রেনীয় ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করে। কিন্তু ড্রোনটির ধ্বংসাবশেষ আহত রুশ বাহিনীতে কর্মরত তিনজন পরে মারা যান। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আসা অনেক ভিডিওতে অ্যাঙ্গেলস এয়ারফিল্ডে বিস্ফোরণ ও সাইরেনের শব্দ শোনা গেছে। সারাতোভের গভর্নর ‘কোনো ধরনের ঝুঁকি নেই’ বলে পরে অ্যাঙ্গেলস শহরের বাসিন্দাদের আশ্বস্তও করেছেন।

এর আগে মস্কো ৫ ডিসেম্বরও অ্যাঙ্গেলস ও রিয়াজান এলাকায় আরেকটি বিমানঘাঁটিতে হামলা এবং ইউক্রেনীয় ড্রোনের ধ্বংসাবশেষে তিনজন নিহতের কথা জানিয়েছিল। সেবার তারা দুটি বিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও স্বীকার করে নিয়েছিল। তবে কোনো হামলা প্রসঙ্গেই ইউক্রেনের সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত