আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

অস্ট্রিয়ায় তুষারধসের নিচে চাপা পড়লেন ১০ জন

অস্ট্রিয়ায় তুষারধসের নিচে চাপা পড়লেন ১০ জন

ইউরোপের দেশ অস্ট্রিয়ার একটি স্কাই রিসোর্টে তুষারধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন মানুষ তুষারের নিচে চাপা পড়েছেন। রোববার স্থানীয় সময় দুপুর ৩টার সময় লেক-জুর্স নামক একটি রিসোর্টে এ তুষারধসের ঘটনা ঘটে। খবর বিবিসির।

জানা গেছে, নিচে চাপা পড়া ১০ জনের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে কাজ চলছে। অস্ট্রিয়ার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকাজে অংশ নিয়েছেন অন্তত ১০০ জন উদ্ধারকারী, কয়েকটি হেলিকপ্টার এবং উদ্ধারকারী কুকুর।

বড়দিনের আগে অস্ট্রিয়ায় তুষারধসের বিষয়ে সতর্কতা দেওয়া হয়েছিল। বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, উদ্ধারকারীরা হেডলাইট দেওয়ার আবেদন জানিয়েছেন। যেন রাতেও উদ্ধারকাজ চলমান থাকে।

এক বিবৃতিতে লেক-জুর্স মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ জানিয়েছে, আটকে পড়াদের সকলকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।অস্ট্রিয়ায় প্রায়ই তুষারধসের ঘটনা ঘটে। এ কারণে শীতে সাধারণ মানুষকে সাবধানে চলাচল করার জন্য সতর্কতা দেওয়া হয়।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত