আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

মেক্সিকোতে কারাগারে হামলায় নিহত ১৪

মেক্সিকোতে কারাগারে হামলায় নিহত ১৪

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর একটি কারাগারে বন্দুকধারীদের হামলায় ১৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সকাল ৭টার দিকে মেক্সিকোর উত্তরাঞ্চলের সিউদাদ জুয়ারেজ শহরে একটি কারাগারে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কারাগার থেকে আরও ২৪ বন্দি পালিয়েছেন। কারাগারে হামলার খবর নিশ্চিত করেছে মেক্সিকোর চিহুয়াহুয়া রাজ্যের প্রসিকিউটরের কার্যালয়। খবর এএফপির।

তাদের এক বিবৃতিতে বলা হয়, কয়েকটি গাড়িতে করে বেশ কয়েকজন বন্দুকধারী হামলায় অংশ নেন। হামলার একপর্যায়ে বন্দিরাও নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ওই কারাগারে বিভিন্ন অপরাধী দল ও মাদক চক্রের সদস্যরা রয়েছেন।নিহতদের মধ্যে কারাগারের নিরাপত্তার দায়িত্বে থাকা ১০ কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া হামলায় আহত হয়েছেন আরও ১৩ জন। এদিকে ২৪ বন্দি কীভাবে কারাগার থেকে পালিয়েছেন সে বিষয়ে কিছু জানানো হয়নি প্রসিকিউটরের কার্যালয়ের বিবৃতিতে। কী কারণে এই হামলা চালানো হয়েছে তা-ও স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, কারাগারে হামলার আগে কয়েকজন বন্দুকধারী কাছেই সিউদাদ জুয়ারেজ শহরের পুলিশের ওপর হামলা চালায়। পরে ওই বন্দুকধারীদের গাড়িগুলোকে ধাওয়া করে পুলিশ। শেষ পর্যন্ত হামলাকারীদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়। আটক করা হয় তাঁদের একটি গাড়ি। পরে বন্দুকধারীদের অপর একটি দল কারাগারের বাইরে নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালান। সিউদাদ জুয়ারেজ শহরে নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে বছরের পর বছর ধরে সিনালোয়া ও জুয়ারেজ মাদকচক্রের সংঘাত চলে আসছে। বিগত এক দশকে এই সংঘাতে নিহত হয়েছে হাজার হাজার মানুষ।

এর আগে গত বছরের আগস্টে দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সদস্যদের মধ্যে কারাগারের মুখোমুখি সংঘর্ষে ১১ জনের মৃত্যু হয়। সে সময় প্রাণ হারানোদের বেশিরভাগই ছিলেন বেসামরিক মানুষ।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত