আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

প্লাস্টিকের ব্যাগে করে রান্নার গ্যাস কিনছেন পাকিস্তানিরা

প্লাস্টিকের ব্যাগে করে রান্নার গ্যাস কিনছেন পাকিস্তানিরা

পাকিস্তানে চলছে চরম অর্থনৈতিক সংকট। এতে সবচেয়ে ভোগান্তিতে রয়েছেন দেশটির সাধারণ মানুষ। দেখা দিয়েছে এলপিজির ঘাটতি। সহজে পাওয়া যাচ্ছে না গ্যাসের সিলিন্ডারও। এমন দুরবস্থার মুখে অনেককেই প্লাস্টিকের ব্যাগে করে এলপিজি গ্যাস কিনছেন। খবর এনডিটিভির

একটি ভিডিওতে দেখা যায়, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন দুই ব্যক্তি। তাদের হাতে বড় কয়েকটি প্লাস্টিকের ব্যাগ। সেগুলো ভর্তি করা হয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজি দিয়ে। দেখে মনে হচ্ছে যেন বড় গ্যাস বেলুন হাতে নিয়ে হাঁটছেন তারা। ওই ব্যাগগুলো ভরে আনা হচ্ছে গ্যাস সরবরাহকারীদের কাছ থেকে। ব্যাগ থেকে যেন গ্যাস না বের হয়ে যায়, সে জন্য সেটির মুখে লাগানো হয়েছে নজেল ও ভাল্‌ভ। পরে ওই গ্যাস চুলায় বা অন্য কাজে ব্যবহার করা হয়। একটি ব্যাগে তিন থেকে চার কেজি গ্যাস ভরা যায়। গ্যাস ভরতে সময় লাগে প্রায় এক ঘণ্টা।

এ বিষয়ে স্থানীয় এক ব্যক্তি সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে বলেন, ‘এই ব্যাগগুলোতে গ্যাস ভরলে বিস্ফোরণ হতে পারে এমন আশঙ্কা আছে। তবে প্রথমেই বলি, এমন কোনো ঘটনা ঘটেছে তা আমি শুনিনি। আর আসল কথা হলো, যদি ওই আশঙ্কার যদি সত্যি হয়, তাহলেও আমাদের মতো দরিদ্রদের সামনে অন্য কোনো পথ খোলা নেই। কারণ, সিলিন্ডারের অনেক দাম।’


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত