আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

যুক্তরাষ্ট্রে শ্রেণিকক্ষে শিক্ষককে গুলি করলো ৬ বছর বয়সী ছাত্র

যুক্তরাষ্ট্রে শ্রেণিকক্ষে শিক্ষককে গুলি করলো ৬ বছর বয়সী ছাত্র

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ছয় বছর বয়সী ছাত্রের গুলিতে এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে নিউপোর্ট নিউজ শহরের রিচনেক এলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটে। খবর এএফপি ও বিবিসির।

পুলিশ বলছে, ঘটনাটি দুর্ঘটনামূলক ছিল না। গুলি চালানো শিশু শিক্ষার্থীকে পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে। এ ঘটনায় অন্য কোনো শিক্ষার্থী আহত হয়নি জানিয়ে শহরের পুলিশ প্রধান স্টিভ ড্রিউ বলেন, 'ছয় বছর বয়সী এক ছাত্র গুলি চালিয়েছে। সে এখন পুলিশ হেফাজতে। গুলির ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেনি।' পুলিশ গুলিবিদ্ধ শিক্ষকের পরিচয় জানায়নি। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে।

এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে শহরের স্কুলগুলোর তত্ত্বাবধায়ক জর্জ পারকার বলেন, 'আমি হতবাক এবং ভীষণভাবে মর্মাহত।' তিনি বলেন, 'ছোটদের হাতে যাতে আগ্নেয়াস্ত্র না যায় সেটা নিশ্চিত করতে আমাদের কমিউনিটির সমর্থন দরকার।' প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে স্কুলে প্রায় গুলির খবর সংবাদমাধ্যমের শিরোনাম হয়। গানস ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, গত বছর দেশটিতে আগ্নেয়াস্ত্র-সম্পর্কিত ঘটনায় ৪৪ হাজার মানুষের মৃত্যু হয়, যেসব ঘটনার প্রায় অর্ধেক ছিল হত্যাকাণ্ড, দুর্ঘটনা বা আত্মরক্ষাজনিত। বাকি অর্ধেক মৃত্যুর ঘটনা ছিল আত্মহত্যাজনিত।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত