আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ফ্লাইটে নারীর শরীরে মূত্রত্যাগকারী সেই ব্যক্তি গ্রেপ্তার

ফ্লাইটে নারীর শরীরে মূত্রত্যাগকারী সেই ব্যক্তি গ্রেপ্তার

নারী সহযাত্রীর শরীরে মূত্রত্যাগের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি শঙ্কর মিশ্রকে অবশেষে গ্রেপ্তার করেছে মুব্বাই পুলিশ। শুক্রবার রাতে বেঙ্গালুরু থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দিল্লির আদালত তাকে সরাসরি ১৪ দিনের জন্য আদালতের হেফাজতে নেওয়ার আদেশ দেয়। আদালত বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আর পুলিশের হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই।

শঙ্কর মিশ্র পলাতক ছিলেন এবং তাকে ধরার জন্য এয়ারপোর্টে সতর্কতা জারি করা হয়েছিল। দিল্লির পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কর্নাটকে অবস্থান করে তাকে শনাক্ত করে অবশেষে ছয় সপ্তাহ পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। খবর এনডিটিভির 

এর আগে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি শঙ্কর মিশ্রকে চাকরিচ্যুত করেছে ওয়েলস ফার্গো কোম্পানি। ওয়েলস ফার্গো নামের মার্কিন আর্থিক পরিষেবা সংস্থা শুক্রবার এক বিবৃতিতে জানায়, শঙ্কর মিশ্রের বিরুদ্ধে অভিযোগগুলি 'খুবই বিরক্তিকর'।

গত ২৬ নভেম্বর নিউইয়র্ক থেকে দিল্লির পথে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে অভিযুক্ত ব্যক্তির পাশে বসেছিলেন এক নারী যাত্রী। দুজনই বিজনেস ক্লাসে ভ্রমণ করছিলেন। খাবার খাওয়ার পর উড়োজাহাজটিতে আলো কমিয়ে দেওয়া হয়। এ সময় অভিযুক্ত ওই ব্যক্তি পাশে বসা নারীর শরীরে মূত্র ত্যাগ করেন।

ভুক্তভোগী ওই নারী এ নিয়ে ক্রুর কাছে অভিযোগ করেন। বলেন, তার পোশাক, জুতা ও ব্যাগ প্রস্রাবে ভিজে গেছে। ক্রু ওই নারী যাত্রীকে এক সেট জামা ও স্লিপার দেন। সেগুলো পরে ওই নারীকে অভিযুক্ত ব্যক্তির পাশেই বসতে হয়। তখন উড়োজাহাজটিতে অন্য আসন ফাঁকা ছিল না।

এ ঘটনা জানাজানি হলে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন ওই ফ্লাইট পরিচালনাকারী এয়ার ইন্ডিয়াকে একটি নোটিশ দেয়। বৃহস্পতিবার সেই নোটিশের জবাব দিয়েছে এয়ার ইন্ডিয়া। এতে গত ২৬ নভেম্বর নিউইয়র্ক থেকে দিল্লিগামী বিমানে কী ঘটেছিল, তার বিস্তারিত বর্ণনা দেওয়া হয়।

অভিযুক্ত পুরুষ যাত্রীর নাম প্রকাশ না করে এয়ার ইন্ডিয়ার চিঠিতে বলা হয়েছে, অশোভন আচরণ করায় ওই ব্যক্তি এক মাস এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে চলাচল করতে পারবেন না। এ ছাড়া এ ঘটনায় একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন হয়। এর পর শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত