আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

জার্মানিতে হামলার পরিকল্পনায় জড়িত সন্দেহে ইরানের নাগরিক গ্রেপ্তার

জার্মানিতে হামলার পরিকল্পনায় জড়িত সন্দেহে ইরানের নাগরিক গ্রেপ্তার

জার্মানির পশ্চিমাঞ্চলে বিষাক্ত উপাদান ব্যবহার করে 'ইসলামপন্থী হামলা'র পরিকল্পনায় জড়িত সন্দেহে ইরানের এক নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। স্থানীয় পুলিশ বিভাগ ও আইনজীবীদের বরাত দিয়ে আজ রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মুনস্টার পুলিশ ও ডুসেলডর্ফ প্রসিকিউটরের কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলার উদ্দেশ্যে রাখা 'বিষাক্ত উপাদানের' সন্ধানে পুলিশ ক্যাসট্রপ-রক্সেল শহরের একটি বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে সন্দেহভাজন হিসেবে ইরানের এক নাগরিককে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে সন্দেহভাজন ইরানের ওই নাগরিকের বিস্তারিত পরিচয় জানানো হয়নি, তবে বয়স ৩২ বছর বলে উল্লেখ করা হয়েছে।তদন্তকারীরা জানান, ইসলামপন্থী হামলা চালানোর উদ্দেশ্যে সায়ানাইড ও রিসিন সংগ্রহ করার মাধ্যমে ইরানের নাগরিক ভয়াবহ সহিংস কর্মকাণ্ড চালানোর প্রস্তুতি নিচ্ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।

অভিযানে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলেও তদন্তকারীরা উল্লেখ করেন। তারা আরও জানান, মূল সন্দেহভাজনকে বিচার কার্যক্রম শুরুর আগ পর্যন্ত কারাগারে রাখার জন্য তাকে একজন বিচারকের সামনে হাজির করা হবে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত