আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

চীনে ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

চীনে ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ২২ জন আহত হয়েছে। শনিবার স্থানীয় সময় দিবাগত রাত ১টার দিকে নানচাং কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সিসিটিভির খবরে বলা হয়, দুর্ঘটনার কারণ গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। তবে খবরটি প্রকাশের প্রায় এক ঘণ্টা পর নানচাং কাউন্টি ট্রাফিক পুলিশ চালকদের জন্য ভ্রমণ–নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়, এলাকাটিতে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে। কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে এসেছে। এ কারণে সহজেই সড়ক দুর্ঘটনা ঘটতে পারে।

চালকদের উদ্দেশে নির্দেশনায় আরও বলা হয়, ‘অনুগ্রহ করে ফগলাইটের দিকে মনোযোগ দিন। ধীরগতিতে চালান। সাবধানে চালান। সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। পথচারীদের এড়িয়ে চলুন। লেন পরিবর্তন করবেন না। ওভারটেক করবেন না।’

কঠোর নিরাপত্তাবিধি ও নিয়ন্ত্রণের অভাবে চীনে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। গত মাসে চীনের ঝেংঝৌ শহরের একটি সেতুতে বড় ধরনের দুর্ঘটনা ঘটে। এতে দুই শতাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। নিহত হন একজন। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছিল। গত সেপ্টেম্বরে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝো প্রদেশে এক বাস দুর্ঘটনায় ২৭ জন যাত্রী নিহত হয়েছিলেন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত