আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

‘হ্যারি, আপনি যাদের হত্যা করেছেন তারা দাবার গুটি ছিল না, মানুষ ছিল'

‘হ্যারি, আপনি যাদের হত্যা করেছেন তারা দাবার গুটি ছিল না, মানুষ ছিল'

ব্রিটেনের বর্তমান রাজার ছেলে হ্যারি আফগানিস্তানে ২৫ জনকে হত্যার কথা স্বীকার করার পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে তালেবান। তালেবানের প্রভাবশালী নেতা আনাস হাক্কানি বলেছেন, হ্যারি যে সময় হত্যাকাণ্ড ঘটানোর কথা বলেছেন, সেই সময় তালেবানের কেউই নিহত হননি। খবর আলজাজিরার।

আলজাজিরা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, ‘আমরা যাচাই করে দেখেছি, প্রিন্স হ্যারি যে দিনগুলোতে ২৫ মুজাহিদিনকে (তালেবান সদস্য) হত্যার কথা উল্লেখ করেছেন, সেই দিনগুলোতে হেলমান্দে আমাদের কেউ মারা যাননি। এটি স্পষ্ট যে বেসামরিক ও সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে।’ প্রিন্স হ্যারির আত্মজীবনীর মলাটের একটি ছবি টুইটারে পোস্ট করে তিনি লেখেন— ‘হ্যারি, আপনি যাদের হত্যা করেছেন, তারা দাবার গুটি ছিল না, মানুষ ছিল।

তাদের পরিবার ছিল, যারা তাদের জন্য অপেক্ষা করত। আফগানিস্তানে যারা হত্যাকাণ্ড চালিয়েছিল, তাদের মধ্যে অনেকেরই আপনার মতো যুদ্ধাপরাধের কথা স্বীকার করার মতো শিষ্টাচার নেই।’ তিনি আফগানিস্তানে যুদ্ধাপরাধের জন্য ব্রিটিশ ঘাতকদের বিচার দাবি করেন। ২০ বছরের সামরিক দখলদারির পর মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী ২০২১ সালে আফগানিস্তান ছেড়েছে।

এই দখলদারত্বের একটা পর্যায়ে ব্রিটিশ প্রিন্স হ্যারি আগ্রাসী বাহিনীর সামরিক হেলিকপ্টারের পাইলট হিসেবে আফগানিস্তানে যান এবং ব্যাপক হত্যাযজ্ঞ চালান। তিনি তার আত্মজীবনীতে ২৫ জনকে হত্যার কথা স্বীকার করেছেন। আফগানিস্তানে মার্কিন ও ব্রিটিশ বাহিনীসহ বিদেশিরা যাদের হত্যা করেছে, তাদের একটা বড় অংশই ছিল বেসামরিক মানুষ। তারা বিয়েবাড়িতে আনন্দ উল্লাসের শব্দে ভীত-সন্ত্রস্ত হেলিকপ্টারের সাহায্যে বোমা ফেলত এবং এর ফলে বর-কনে ও শিশুসহ অসংখ্য মানুষ নিহত হতো।মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের সময় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরগুলো পড়লেই এর প্রমাণ পাওয়া যায়।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত