আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

চীনের যে প্রদেশের ৯০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত

চীনের যে প্রদেশের ৯০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত

চীনের হেনান প্রদেশের প্রায় ৯০ শতাংশ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটির এক শীর্ষ কর্মকর্তা সোমবার এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।

চীনে সবচেয়ে জনবহুল প্রদেশের তালিকায় তৃতীয় স্থানে হেনানের অবস্থান। হেনান প্রদেশের স্বাস্থ্য কমিশনের পরিচালক কান কোয়াচেং এক সংবাদ সম্মেলনে বলেন, '২০২৩ সালের ৬ জানুয়ারি পর্যন্ত এ প্রদেশের ৮৯ শতাংশ মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে।'

চীনের সরকারি তথ্যানুযায়ী, হেনান প্রদেশের মোট জনসংখ্যা ৯ কোটি ৯৪ লাখ। ৮৯ শতাংশ মানুষের সংক্রমিত হওয়ার অর্থ হচ্ছে— এই প্রদেশের প্রায় ৮ কোটি ৮৫ লাখ মানুষের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়ে থাকতে পারে। জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যা ১৯ ডিসেম্বর সবচেয়ে বেশি ছিল জানিয়ে কান কোয়াচেং বলেন, 'এর পর থেকে এই সংখ্যা ক্রমেই কমছে।'

করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে চীনে দীর্ঘদিন ধরে বিভিন্ন অঞ্চলে লকডাউন কার্যকর ছিল। এর পাশাপাশি কোভিড আক্রান্তদের কোয়ারেন্টিন এবং করোনা শনাক্তে গণপরীক্ষার ব্যবস্থা ছিল। তবে বিক্ষোভের মুখে গত মাসে এসব কড়াকড়ি তুলে নেয় চীন সরকার। এর পর থেকে দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত