আপডেট :

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

একযোগে কাজ করবে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া

একযোগে কাজ করবে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া

পাম তেলের বিরুদ্ধে ‘বৈষম্য’ মোকাবিলায় একযোগে কাজ করতে সম্মত হয়েছে পণ্যটির বড় দুই উৎপাদক ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। সোমবার দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠকে এ ব্যাপারে ঐকমত্য হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

২০২২ সালের নভেম্বরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন আনোয়ার ইব্রাহিম। দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম বিদেশ সফরে প্রতিবেশী ইন্দোনেশিয়া যান তিনি। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেছেন, দুই দেশ পাম তেলের বিরুদ্ধে বৈষম্য মোকাবিলায় একযোগে লড়াই করবে। এ সংক্রান্ত উদ্বেগ দূর করতে উৎপাদক দেশগুলোর কাউন্সিলের মাধ্যমে সহযোগিতা জোরদার করা হবে।

ইউরোপীয় ইউনিয়ন ২০৩০ সালের মধ্যে পাম তেলভিত্তিক জ্বালানি ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে। এমন বাস্তবতায় দুই দেশের এই সমঝোতা তাৎপর্যপূর্ণ বলে প্রতীয়মান হচ্ছে। আনোয়ার ইব্রাহিমের এই সফরকে কেন্দ্র করে আটটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে দুই দেশ। এর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, সবুজ জ্বালানি ও ব্যাটারি শিল্পের বিকাশের মতো বিষয়গুলো রয়েছে। দুই নেতার প্রত্যাশা এসব পদক্ষেপ সীমান্ত বাণিজ্য এবং পারস্পরিক বিনিয়োগকে আরও জোরালো করবে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত