আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ন্যাটোর সদস্যপদ লাভে তুরস্কের সব শর্ত মানতে নারাজ সুইডেন

ন্যাটোর সদস্যপদ লাভে তুরস্কের সব শর্ত মানতে নারাজ সুইডেন

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটোর সামরিক জোটে যোগ দেওয়ার জন্য তুরস্কের অনুমোদনপ্রাপ্তি নিয়ে এখনো নিশ্চিত ইউরোপের দেশ সুইডেন। তবে এ জন্য আঙ্কারার দেওয়া সব শর্ত পূরণ করতে পারবে না বলে জানিয়েছে সুইডেন। রোববার এক নিরাপত্তা সম্মেলনে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এসব কথা বলেন। খবর আলজাজিরার।

উলফ ক্রিস্টারসন বলেন, তুরস্ক নিশ্চিত করেছে যে আমরা যা বলেছি, তা আমরা করেছি। তবে তারা এমন কিছু চায়, যা আমরা দিতে পারব না অথবা আমরা সেসব শর্ত পূরণ করতে চাই না। এর আগে ২০২২ সালে তুরস্কের সঙ্গে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করে ফিনল্যান্ড ও সুইডেন। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন উত্তর আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) সদস্যপদ লাভে এ চুক্তি করে দেশ দুটি। মূলত ন্যাটোর সদস্যপদ পেতে তুরস্কের যাবতীয় শর্ত ও আপত্তি নিরসনে এ চুক্তি করা হয়।

গত বছর ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর মে মাসে ন্যাটো সদস্যপদের জন্য আবেদন করে নরডিক দেশ দুটি। তবে কুর্দিশ বিদ্রোহীদের প্রশ্রয় দেওয়ার অজুহাতে দেশ দুটির সদস্যপদ লাভ আটকে দেয় তুরস্ক। ন্যাটোর গঠনতন্ত্র অনুযায়ী নতুন সদস্যপদ লাভের জন্য বর্তমান সব সদস্যের বাধ্যতামূলক অনুমোদন লাগবে। ফলে অন্যসব সদস্যের অনাপত্তি সত্ত্বেও তুরস্কের আপত্তি থাকায় সদস্যপদ আটকে যায় ফিনল্যান্ড ও সুইডেনের।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত