আপডেট :

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

        লস এঞ্জেলেসে ডাকাতির চেষ্টায় গুলিতে নিহত ফিটনেস ইনফ্লুয়েন্সার

        চরম গরমে সতর্কবার্তা, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ১১০ ডিগ্রির পূর্বাভাস

        ইয়েলোস্টোন পার্কে বাইসনের হামলায় বৃদ্ধ আহত, আকাশে ছিটকে পড়ার ভিডিও ভাইরাল

        হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা: নতুন করে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

        এয়ার ফোর্স ওয়ান নিয়ে প্রতিবেদন, নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের তলব ট্রাম্প প্রশাসনের

        লস এঞ্জেলেসে পানির প্রধান পাইপ ফেটে সড়ক প্লাবিত, যান চলাচল বন্ধ

২১ হাজার চেচেন যোদ্ধা ইউক্রেনের বিশেষ অভিযানে অংশ নিয়েছেন: কাদিরভ

২১ হাজার চেচেন যোদ্ধা ইউক্রেনের বিশেষ অভিযানে অংশ নিয়েছেন: কাদিরভ

চেচেন নেতা রমজান কাদিরভ বলেছেন, ইউক্রেনে শুরু হওয়া রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে ২১ হাজারেরও বেশি চেচেন যোদ্ধা অংশ নিয়েছেন। মঙ্গলবার এক টেলিগ্রাম চ্যানেলে তিনি এ তথ্য দেন। খবর তাস নিউজের। তিনি বলেন, আমি চেচনিয়া প্রজাতন্ত্রের অপারেটিভ সদর দপ্তরের একটি বৈঠকে, সামরিক ও নিরাপত্তাপ্রধানদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, যেখানে আমাদের মনোযোগ দেওয়ার প্রয়োজন।

চেচেন নেতা বলেন, আমি চেচেন পার্লামেন্টের স্পিকার ম্যাগোমেদ দাউদভের রিপোর্টও শুনেছি, যিনি বিশেষ অভিযানের চেচনিয়া প্রজাতন্ত্রের অপারেটিভ হেডকোয়ার্টার প্রধানও। তিনি আরও বলেন, এটি শুরু হওয়ার পর থেকে ২১ হাজারেরও বেশি চেচেন যোদ্ধা এই বিশেষ অভিযানে অংশ নিয়েছেন। এ মুহূর্তে ৯ হাজারেরও বেশি সেনা ফ্রন্টলাইনে রয়েছে। তাদের প্রত্যেকের কাছে তাদের প্রয়োজনীয় সব সরঞ্জাম ও অস্ত্র রয়েছে।

তার কথায়, বিশেষ অভিযানের প্রথম দিন থেকেই চেচেন প্রজাতন্ত্র ‘ন্যাটো এবং বান্দেরার আক্রমণকারীদের বিরুদ্ধে রাশিয়ার বিজয়ে একটি গুরুত্বপূর্ণ অবদান’ রেখে আসছে। প্রজাতন্ত্রের প্রধান যোগ করেছেন যে, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের বিষয়টি তার বিশেষ নিয়ন্ত্রণে ছিল এবং তিনি যুদ্ধক্ষেত্রে চেচেন সামরিক কমান্ডারদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ বজায় রেখেছিলেন, যাতে উদ্ভূত সব সমস্যা সময়মতো সমাধান করা যায়।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত