আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মাঝ আকাশে খুলে গেল বিমানের দরজা, অতপর..(ভিডিও)

মাঝ আকাশে খুলে গেল বিমানের দরজা, অতপর..(ভিডিও)

মাইনাস ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে মাঝ আকাশে খুলে গেল বিমানের দরজা। কেবিনের ভেতর বাতাসের চাপ কমে যাত্রীদের মালপত্র উড়তে শুরু করল। কিছু মালপত্র নিচেও পড়ল। এমনই ঘটনা ঘটেছে সাইবেরিয়ার প্রত্যন্ত শহর থেকে রাশিয়ার উপকূলে যাওয়ার পথে একটি উড়োজাহাজে। গত সোমবার ভয়ঙ্কর এ যাত্রার সাক্ষী হন রাশিয়ার এএন-২৬ উড়োজাহাজের যাত্রীরা।

নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, দরজা খুলে যাওয়ার বিষয়টি উড়োজাহাজের কর্মীদের চোখে পড়তেই তারা এটি মগন শহরে ফিরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। উড়োজাহাজটিকে ওই অবস্থাতেই দ্রুত মগন শহরে নিরাপদে অবতরণ করান পাইলট। জানা যায়, পূর্ব সাইবেরিয়ার ইয়াকুটস্ক এলাকার মগন থেকে উড়োজাহাজটি যাত্রা শুরু করে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের মাগাদানে যাওয়ার কথা ছিল। ২৫ জন যাত্রী, পাইলট ক্রুসহ আরও ছয়জন ছিলেন উড়োজাহাজে।

সাইবেরিয়া অঞ্চলে হওয়ায় ওই উড়োজাহাজের বাইরের তাপমাত্রা ছিল মাইনাস ৪১ ডিগ্রি সেলসিয়াস। ওড়ার কিছু সময় পরেই হঠাৎ পেছনের দরজা খুলে যায়। এরপরই পাইলট মগনেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। মগন বিমানবন্দরে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। কয়েক যাত্রী সামান্য আহত হওয়া ছাড়া যাত্রীদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে মাঝ আকাশে উড়োজাহাজের দরজা খোলার আতঙ্ক কাটিয়ে উঠতে পারছেন না তারা।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত