আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

আদালতে পাকিস্তানের শীর্ষস্থানীয় আইনজীবীকে হত্যা

আদালতে পাকিস্তানের শীর্ষস্থানীয় আইনজীবীকে হত্যা

পাকিস্তান সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট ও সিনিয়র আইনজীবী লতিফ আফ্রিদিকে পেশোয়ার হাইকোর্টের বার রুমে গুলি করে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁকে নেওয়া হয় পেশোয়ার লেডি রিডিং হাসপাতালে। চিকিৎসা দেওয়ার সময় তিনি মারা যান বলে জানান সেখানকার মুখপাত্র মুহাম্মদ অসিম। লতিফকে লক্ষ্য করে ছয়টি গুলি করা হয়েছে বলে জানান তিনি। খবর ডনের।

সোমবার ঘটনার সময় পেশোয়ার হাইকোর্টের বার রুমে অন্য আইনজীবীদের নিয়ে বসেছিলেন লতিফ। এ সময় একজন অস্ত্রধারী সেখানে প্রবেশ করে তাঁর দিকে গুলি শুরু করেন। ডনকে এ তথ্য দিয়েছেন এসপি কাশিফ আব্বাসী। হামলাকারী আফ্রিদির সহকর্মী বলে তিনি দাবি করেন।

পুলিশ এ বিষয়ে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার এবং তাঁর পরিচয় নিশ্চিত করেছে। তাঁর নাম আদনান আফ্রিদি। তাঁর কাছ থেকে একটি ছোট অস্ত্র, পরিচয়পত্র ও একটি স্টুডেন্ট কার্ড উদ্ধার করা হয়েছে। পুলিশ সন্দেহ করছে ব্যক্তিগত শত্রুতা থেকে এ হামলা করে থাকতে পারেন আদনান।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত