আপডেট :

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রের তাপমাত্রায় একের পর এক রেকর্ড, বাড়ছে ভয়াবহ বন্যার ঝুঁকি

        কাদা ধসের আশঙ্কায় মালিবুর উপকূলীয় এলাকায় সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ

        ক্যালিফোর্নিয়া গার্লসসহ অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী মাইক লাভ আর নেই

        লস এঞ্জেলেসে আবারও ভূমিকম্প, ৪ দশমিক ২ মাত্রার নতুন কম্পনে কেঁপে উঠল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        এক যুগের শক্তিশালী ভূমিকম্পে কেঁপেছে ক্যালিফোর্নিয়ার উপকূল, দুলেছে পিয়ার, ঝনঝন গ্লাস, আতঙ্কিত মাছ

        লস এঞ্জেলেসে ভূমিকম্পের কয়েক ঘণ্টার মধ্যে ইউনিভার্সাল স্টুডিওজে পানি বিপর্যয়

        লস এঞ্জেলেস উপকূলে ৫ মাত্রার ভূমিকম্পের পর ৮৩টি পরাঘাত, বাড়ছে উদ্বেগ

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

জাপানে দুই সপ্তাহে ৫ হাজার করোনা রোগীর মৃত্যু

জাপানে দুই সপ্তাহে ৫ হাজার করোনা রোগীর মৃত্যু

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের ভয়াবহ বিস্তারে দেশটিতে গত দুই সপ্তাহে প্রায় পাঁচ হাজার রোগী মারা গেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। এবার কোনো কোনো সংবাদমাধ্যমে জাপানেও করোনা মহামারীর নতুন তরঙ্গ শুরু হয়েছে বলে খবর দিয়েছে।

জাপানের স্বাস্থ্যমন্ত্রী কাত-সুনু কাতু বলেছেন, দুঃখজনকভাবে করোনার পরিসংখ্যান থেকে মনে হচ্ছে করোনা আক্রান্ত প্রতি পাঁচজন জাপানির মধ্যে থেকে একজন মৃত্যুবরণ করেছেন। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের শতকরা ৯৭ জনেরই বয়স ৭০ থেকে ৯০ বছরের মধ্যে বলে জানান জাপানের স্বাস্থ্যমন্ত্রী। তিনি আরও বলেন, বিগত ৪৫ দিনে ১২ হাজার ৬২০ জন ওমিক্রনে আক্রান্ত হয়ে মারা গেছেন।

টোকিওর মেয়র ইউরিকো কোইকে কেবল রাজধানী টোকিওতেই ওমিক্রনে আক্রান্ত ১৫ হাজার নতুন রোগী শনাক্ত করার কথা জানিয়েছে। নতুন পরিসংখ্যান থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় এক লাখ আট হাজারেরও বেশি জাপানি ওমিক্রন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং আরও ৪১৫ জাপানি মারা গেছে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত