আপডেট :

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রের তাপমাত্রায় একের পর এক রেকর্ড, বাড়ছে ভয়াবহ বন্যার ঝুঁকি

        কাদা ধসের আশঙ্কায় মালিবুর উপকূলীয় এলাকায় সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ

        ক্যালিফোর্নিয়া গার্লসসহ অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী মাইক লাভ আর নেই

        লস এঞ্জেলেসে আবারও ভূমিকম্প, ৪ দশমিক ২ মাত্রার নতুন কম্পনে কেঁপে উঠল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        এক যুগের শক্তিশালী ভূমিকম্পে কেঁপেছে ক্যালিফোর্নিয়ার উপকূল, দুলেছে পিয়ার, ঝনঝন গ্লাস, আতঙ্কিত মাছ

        লস এঞ্জেলেসে ভূমিকম্পের কয়েক ঘণ্টার মধ্যে ইউনিভার্সাল স্টুডিওজে পানি বিপর্যয়

        লস এঞ্জেলেস উপকূলে ৫ মাত্রার ভূমিকম্পের পর ৮৩টি পরাঘাত, বাড়ছে উদ্বেগ

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

পদত্যাগ করলেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী

পদত্যাগ করলেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী

অবশেষে পদত্যাগ করেছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনে লামব্রেশট। সমালোচনার মুখে সোমবার পদত্যাগ করেন তিনি। তার আগে গত সপ্তাহে প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনে লামব্রেশট পদত্যাগ করতে পারেন এমন কথা জানিয়েছিল জার্মানির কয়েকটি সংবাদমাধ্যম। তবে সরকারের এক মুখপাত্র তখন বিষয়টি ‘গুজব’ জানিয়ে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। নববর্ষের সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছিলেন।

ভিডিওতে দেখা যায়, লামব্রেশটের পেছনে আকাশে আতশবাজি ফুটছে। সমালোচকরা বলছেন, ইউক্রেনের জনগণ যখন মিসাইল আতঙ্কে দিন যাপন করছেন, জার্মানিতে তখন আতশবাজি দিয়ে নববর্ষ উদযাপন চলছে, ভিডিওতে এমন একটি বৈষম্যপূর্ণ পরিস্থিতি দেখিয়েছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী।

এমন ভিডিও দেওয়ার কারণে সংসদের বিরোধী দল সিডিইউ প্রতিরক্ষামন্ত্রীকে টোনডেফ অর্থাৎ এমন ব্যক্তি যিনি ভিন্ন পরিস্থিতির পার্থক্য বুঝতে পারেন না বলে মন্তব্য করে তার পদত্যাগ দাবি করে। প্রতিরক্ষামন্ত্রীর সমালোচনার মুখে পড়ার বিষয়টি নতুন নয়। তার আগে গত মে মাসে তার ২১ বছরের ছেলে দেশটির সেনাবাহিনীর হেলিকপ্টার নিয়ে উত্তর জার্মানির অবকাশ যাপনের দ্বীপে সিল্টে গিয়েছিলেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত