আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

কলকাতায় প্রকাশ্যে গরুর মাংস খেয়ে প্রতিবাদ করলো কিছু হিন্দু মানুষ

কলকাতায় প্রকাশ্যে গরুর মাংস খেয়ে প্রতিবাদ করলো কিছু হিন্দু মানুষ

পুরো ভারত যখন গোমাংস ইস্যুতে উত্তাল, তখনই
এ অবস্থার প্রতিবাদে রাস্তায় নামলেন কলকাতা
নগরীর বুদ্ধিজীবী ও সাধারণ মানুষ। এ সময়
তাদের হাতে ছিল ‘নিজের রুচিতে খাবার,’ ‘ধর্ম যার
যার, দেশ সবার’ প্রভৃতি লেখা ব্যানার।
আজ শুক্রবার ভারতের বিভিন্ন অঞ্চলে গরুর
মাংসের ওপর বিধিনিষেধের প্রতিবাদে কলকাতার
পথে নামেন বহু মানুষ। তাঁরা গোমাংস খেয়ে ও
একে-অপরকে খাইয়ে প্রতিবাদ করলেন এ
অবস্থার। এতে উপস্থিত ছিলেন বিকাশ রঞ্জন
ভট্টাচার্য, সুবোধ সরকার প্রমুখ।
গোমাংস সম্প্রতি বারবার উত্তপ্ত হয়ে উঠেছে
রাজনীতি। দাদরিতে গোমাংস খাওয়ার অভিযোগ
তুলে হত্যা করা হয়েছে এই ব্যক্তিকে। এরপর
থেকেই ক্রমশ প্রসারিত হচ্ছে এই ইস্যু।
সম্প্রতি খবর পাওয়া যাচ্ছে, ভারতের কোথাও
গোমাংস খাওয়ার খবর পেলে লাঠি নিয়ে হাজির
হচ্ছে পুলিশ। কোথাও আবার ম্যাগাজিনে
গোমাংসের উল্লেখ করায় চাকরি যাচ্ছে খোদ
এডিটরের।
এমনকি হরিয়ানার মুখ্যমন্ত্রী স্পষ্টই বলে
দিয়েছেন, ভারতে থাকতে গেলে গোমাংস
খাওয়া বন্ধ করতে হবে মুসলিমদের। এই
অসহিষ্ণুতার প্রতিবাদে জাতীয় পুরস্কারও ফেরত
দিয়েছেন বহু পরিচালক-সাহিত্যিক।
যদিও পশ্চিমবঙ্গ রাজ্যে এই ঘটনার তেমন
কোনো প্রভাব নেই। এমনকি সম্প্রতি
কেরলের ক্যান্টিনে ‘গোমাংস’র সন্ধানে পুলিশ
তল্লাশির ঘটনায় কেরলের পাশেই দাঁড়ান
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শেয়ার করুন

পাঠকের মতামত