আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

তিব্বতে বরফধসে নিহত ৮

তিব্বতে বরফধসে নিহত ৮

তিব্বতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের নাইংচি শহরে বরফধসে অন্তত আটজন নিহত হয়েছেন। চীন সরকার মৃতদেহ উদ্ধার ও নিখোঁজদের খুঁজে বের করতে দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠিয়েছে। এখন পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সিনহুয়া নিউজের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাত ৮টার দিকে মেনলিং কাউন্টির পাই গ্রাম ও মেডগ কাউন্টির ডক্সং লা টানেলের মধ্যবর্তী রাস্তার একটি অংশে এই বরফধসের ঘটনা ঘটেছে। বরফের নিচে অনেক মানুষ ও যানবাহন আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে চীনা কর্মকর্তারা বলেছেন, নিখোঁজ মানুষের সংখ্যা এখনো সুনির্দিষ্টভাবে জানা যায়নি।

বৃহস্পতিবার সরকার সমর্থিত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার রাতেই ১৩১ জনের একটি উদ্ধারকারী দল ও ২৮টি গাড়ি ঘটনাস্থলে পাঠিয়েছে। এ ছাড়া চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় ওই অঞ্চলে একটি ওয়ার্কিং গ্রুপও পাঠিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তিব্বতের ওই রাস্তা অন্তত ১০০ ফুট বরফের নিচে ঢাকা পড়েছে। বরফ খনন করে রাস্তা বের করার জন্য চীনের ইমার্জেন্সি রেসকিউ সদর দপ্তর বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ২৬৭ জন উদ্ধারকর্মীসহ ৭০টি যানবাহন, ১০টি বড় আকারের সরঞ্জাম ও ৯৯৪টি অনুসন্ধান ডিভাইস পাঠিয়েছে। নাইংচি পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি পর্যটনকেন্দ্র। স্থানটি ৯ হাজার ৩০০ ফুট গড় উচ্চতায় অবস্থিত।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত