আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

বিশ্বদরবারে শান্তি ফর্মুলা উপস্থাপন করলেন ইউক্রেনের ফার্স্টলেডি

বিশ্বদরবারে শান্তি ফর্মুলা উপস্থাপন করলেন ইউক্রেনের ফার্স্টলেডি

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের বার্ষিক সম্মেলনে বিশ্বদরবারে শান্তি ফর্মুলা উপস্থাপন করলেন ইউক্রেনের ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কা। সুইজারল্যান্ডের দাভোসে তিনি এটি উপস্থাপন করেন। এ সময় রাশিয়াকে 'আগ্রাসী রাষ্ট্র' আখ্যা দেন ওলেনা জেলেনস্কা। সেই সঙ্গে পরমাণু হামলার ভয়াবহতা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা সংকটের মূল কারণ হিসেবে রাশিয়াকে দোষারোপ করেন তিনি।

ওলেনা জেলেনস্কা যোগ করেন, 'আমরা রাশিয়ার আক্রমণকারীদের দ্বারা সংঘটিত ৮০ হাজারটি অপরাধ নথিভুক্ত করেছি। এগুলোর একটিও আমরা ক্ষমা করব না। প্রতিটি অপরাধীকে জবাব দেওয়া হবে।' ফোরামে ইউক্রেনের ফার্স্টলেডি উপস্থিতিতে জানিয়েছেন, 'আমরা একটি নতুন চেরনোবিল দুর্ঘটনা ঘটতে দিতে পারি না। আমরা সবাই নিশ্চিত যে, এমন কোনো বৈশ্বিক সমস্যা নেই যা মানবতার মাধ্যমে সমাধান করা যায় না।' উল্লেখ্য, ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে রক্তক্ষয়ী যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্য এবং জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি অনুসারে, ৮২ দেশে প্রায় ৩৪৫ মিলিয়ন মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন হচ্ছে। করোনাভাইরাস মহামারি ও ইউক্রেনের যুদ্ধের আগে এই দেশের সংখ্যা ছিল ৫৩টি। জেলেনস্কা বলেন, 'ইউক্রেনীয়রা যুদ্ধ থেকে একটি দিনও ছুটি নিতে পারে না। তাদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে থাকতে হচ্ছে। ইউক্রেনের শান্তি ফর্মুলায় প্রধানত ১০টি বিষয় গুরুত্ব পেয়েছে। এর মধ্যে রয়েছে পরমাণু নিরাপত্তা, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার ইত্যাদি।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত