আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেবে না যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেবে না যুক্তরাষ্ট্র

ছবি: এলএবাংলাটাইমস

হোয়াইট হাউজে সোমবার (৩০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেবে না যুক্তরাষ্ট্র।

জো বাইডেন আরও জানান, তিনি রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনের পাশের দেশ পোল্যান্ডে সফর করবেন।

সোমবার সাংবাদিকেরা বাইডেনের কাছে জানতে চান, তাঁর প্রশাসন ইউক্রেনকে সহায়তা হিসেবে এফ-১৬ যুদ্ধবিমান দেবে কি না।

জবাবে বাইডেন বলেন, ‘না।’ বাইডেন আরও বলেন, ‘আমি পোল্যান্ড সফরে যাব। যদিও নিশ্চিত নই, এ সফর কবে হবে; তবে হবে।’

গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে অর্থ-অস্ত্র সহায়তা দিয়ে আসছে। তবে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চাওয়া ছিল ভারী অস্ত্র, ট্যাংক। দীর্ঘদিন আলোচনার পর যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, পোল্যান্ড, কানাডাসহ কয়েকটি দেশ ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছে।

এরপর ইউক্রেনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের কাছে যুদ্ধবিমান চাওয়া হয়েছে। বিশেষত ওয়াশিংটনের কাছে অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান চায় দেশটি। এটা নিয়ে বেশ আলোচনা চলছে।

এর মধ্যেই বাইডেন জানিয়ে দিলেন, ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেবে না তাঁর প্রশাসন। এর আগে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ জানান, কিয়েভকে যুদ্ধবিমান দেওয়ার বিষয়টি তাঁর দেশ বিবেচনা করছে না।

তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি আগেও বলেছি, ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার বিষয়ে মিত্রদের সঙ্গে আলোচনা হয়নি; আমি এখনো সেটাই বলছি।’

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত