আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

পাকিস্তানে মসজিদে হামলাকারী ছিলেন পুলিশের পোশাকে

পাকিস্তানে মসজিদে হামলাকারী ছিলেন পুলিশের পোশাকে

পাকিস্তানের পেশোয়ারে পুলিশ সদরদপ্তরের ভেতরে মসজিদে আত্মঘাতী বোমা হামলাকারী ছিলেন পুলিশের পোশাকে। তাঁর মাথায় হেলমেট ছিল। গতকাল বৃহস্পতিবার দেশটির পুলিশপ্রধান এ তথ্য জানান। এদিকে সর্বশেষ এ ঘটনায় ৮৪ জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। খবর এএফপির।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পুলিশ বাহিনীর প্রধান মোয়াজ্জাম জাহ আনসারি এক সংবাদ সম্মেলনে বলেন, দায়িত্বে থাকা লোকজন তাঁকে (হামলাকারী) তল্লাশি করেননি। কারণ, তিনি পুলিশের পোশাকে ছিলেন, এটি নিরাপত্তাজনিত একটি ত্রুটি। সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারী সম্পর্কে পুলিশ 'মোটামুটি ধারণা' পেয়েছে। হামলাকারীর একা হামলা চালানোর পরিকল্পনা ছিল না উল্লেখ করে আনসারি বলেন, তাঁর পেছনে একটি বড় নেটওয়ার্ক রয়েছে।

বুধবার নাম প্রকাশ না করার শর্তে সিটি পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, কম্পাউন্ডের ভেতরে থাকা লোকজন হামলার ঘটনায় সমন্বয় করতে সহায়তা করেছিল কিনা, তাও তদন্ত করে দেখছে কর্তৃপক্ষ। গত ৩০ জানুয়ারি জোহরের নামাজের সময় এ বিস্ম্ফোরণের ঘটনা ঘটে। এ সময় মসজিদটি মুসল্লিতে পূর্ণ ছিল। বিস্ম্ফোরণে মসজিদ ভবনের একাংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনকে আটক করা হয়েছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত