আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

মুসলিম বহুবিবাহ প্রথা বন্ধের পরামর্শ গুজরাট হাইকোর্টের

মুসলিম বহুবিবাহ প্রথা বন্ধের পরামর্শ গুজরাট হাইকোর্টের

ভারতের গুজরাটের হাইকোর্ট অভিন্ন
দেওয়ানি দণ্ডবিধি তৈরি ও মুসলিম
বহুবিবাহ প্রথা বন্ধের পরামর্শ দিয়েছেন।
একই সঙ্গে ভারতের মুসলিম সমাজে বহুবিবাহ
প্রথাকে চরম জঘন্য পিতৃতান্ত্রিক আচরণ
হিসেবে অভিহিত করেছেন আদালত। আজ
শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার খবরে
জানানো হয়, গতকাল বৃহস্পতিবার মুসলিম
ব্যক্তিগত আইন সংস্কার করতে পরামর্শ
দিয়ে আদালত বলেছেন, এখনকার দিনে ও
সময়ে ব্যক্তিগত উদ্দেশ্যে বহুবিবাহ করা
হয়ে থাকে। গুজরাটের হাইকোর্টের
বিচারক জেবি পারদিওয়ালা মুসলিম এক
ব্যক্তির বিরুদ্ধে করা তাঁর স্ত্রীর মামলার
বিচার করছেন। ওই স্ত্রীর অভিযোগ, স্বামী
তাঁর অনুমতি না নিয়েই দ্বিতীয় বিয়ে
করেছেন।
মামলার বিচারকাজ পরিচালনাকালে
বিচারক পারদিওয়ালা বলেন, আধুনিক
প্রগতিশীল চিন্তার ভিত্তিতে ভারতের
অবশ্যই এই প্রথা (বহুবিবাহ) বন্ধ করতে হবে
এবং অভিন্ন দেওয়ানি দণ্ডবিধি প্রতিষ্ঠা
করতে হবে। দ্বিতীয় বিয়ে করার
অভিযোগে মুসলিম ওই ব্যক্তির বিরুদ্ধে
তাঁর স্ত্রী ভারতীয় দণ্ডবিধির ৪৯৪ ধারায়
মামলা করেছেন। কিন্তু মুসলিম ব্যক্তিগত
আইন অনুযায়ী ওই ব্যক্তির দ্বিতীয় বিয়ে
করা বৈধ। এ কারণে দ্বিতীয় বিয়ে করার
অভিযোগে ওই ব্যক্তির বিচার করা যাবে
না। বিচারক পারদিওয়ালা বলেন, স্ত্রীর
অনুমতি ছাড়া বহুবিবাহ প্রথা ও একতরফা
তালাক ভারতীয় সংবিধানের লঙ্ঘন।
সংবিধানের চতুর্থ অধ্যায়ের ৪৪ অনুচ্ছেদের
বরাত দিয়ে বিচারক বলেন, দেশের
নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে
সারা দেশে অভিন্ন দেওয়ানি দণ্ডবিধির
ব্যবস্থা করতে বলা হয়েছে। ব্যক্তিগত
উদ্দেশ্য ও যৌন আকাঙ্ক্ষার জন্য পবিত্র
কোরআনে বহুবিবাহ করতে নিষেধ করা
হয়েছে, এমনটা উল্লেখ করে বিচারক
পারদিওয়ালা বলেন, চরম জঘন্য
পিতৃতান্ত্রিক বহুবিবাহ প্রথা যথার্থতা
প্রমাণ করতে পবিত্র কোরআনের অপব্যবহার
করা হবে না, এটি মৌলভি ও মুসলিম পুরুষদের
নিশ্চিত করতে হবে।
ইতিহাসের উদ্ধৃতি দিয়ে বিচারক
পারদিওয়ালা আরও বলেন, একটি শোষণমূলক
সমাজে এতিম শিশু ও তাদের মায়েদের
রক্ষা করতে পবিত্র কোরআনে
শর্তসাপেক্ষে বহুবিবাহের অনুমতি দেওয়া
হয়েছিল। কিন্তু এখনকার দিনে নিজ
স্বার্থের জন্য মানুষ এ রীতিকে ব্যবহার
করছে।

শেয়ার করুন

পাঠকের মতামত